রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন মার্টিনেজ

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার দুপুরে গণভবনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান।

ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান অ্যাস্টন ভিলায় খেলা এই গোলরক্ষক। এরপর কিছুক্ষণ হোটেলে বিশ্রাম নিয়ে সকাল সাড়ে নয়টার দিকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের উত্তর বাড্ডার অফিসে প্রবেশ করেন তিনি। সেখানে বিভিন্ন ইভেন্টের পাশাপাশি সাক্ষাৎকারও দেন তিনি।

এরপর দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক। সেখানে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীকে অটোগ্রাফসহ আর্জেন্টিনার জার্সি উপহার দেন তিনি।

এর আগে আর্জেন্টাইন গোলরক্ষক যান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আয়োজিত এক অনুষ্ঠানে। যেখানে এমির সঙ্গে দেখা করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এবং বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এসময় মাশরাফীর সঙ্গে ছিলেন তার ছেলে সাহেল এবং মেয়ে হুমায়রা। আর প্রতিমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ও দুই ছেলে।

সেখানে উপস্থিত অতিথিদের সঙ্গে কথা বলেন এমিলিয়ানো। দেন অনেকের বিভিন্ন প্রশ্নের উত্তর। পরে, এমির হাতে তুলে দেয়া হয় বঙ্গবন্ধুর একটি বই, পাটের তৈরি নৌকা এবং বাজপাখির স্মারক তুলে দেয়া হয় উপহার হিসেবে।

এ পুরোটা সময় বৃষ্টি উপেক্ষা করে এমিকে এক নজর দেখতে বাইরে অপেক্ষা করেছেন আর্জেন্টাইন সমর্থকরা। কিন্তু, প্রায় ১১ ঘন্টার এই সফরে দেশের সাধারণ আর্জেন্টাইন সমর্থকদের জন্য ছিলো না কোন আয়োজন।

এই বিভাগের সব খবর

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নগরের রহমতগঞ্জের জে. এম. সেন...

সর্বশেষ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...