সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে।
বুধবার (২৮ জুন) তার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
একইসঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রায় যেসকল যাত্রী কষ্টের সম্মুখীন হয়েছেন সেজন্য তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

