সোমবার, ১৩ জুলাই ২০২৬

ঈদের দিন সারাদেশে ভারী বৃষ্টি হতে পারে

- Advertisement -
Single page 1st Paragraph

ভোর থেকেই রাজধানীসহ সারাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। যা বৃহস্পতিবার ঈদের দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। একইসঙ্গে সমুন্দ্রবন্দরগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বুধবার সকালে আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির বলেন, বুধবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি সারাদিন অব্যাহত থাকবে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টির সঙ্গে দমকা হওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীসহ দেশের সব বিভাগে ভারি বৃষ্টি হতে পারে। তবে দুপুরের দিকে সেই বৃষ্টি কিছুটা কমে আসবে। সন্ধ্যায় আবার বৃষ্টি বাড়তে পারে। আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের এমন ধারা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এদিকে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুন্দ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীতে ৭৪ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টি হয়েছে ১৫ মিলিমিটার। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।

এই বিভাগের সব খবর

সমন্বয়ের মাধ্যমে চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ জোরদার

চট্টগ্রাম বিভাগে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানিবন্দি অবস্থায় আছে লাখো মানুষ ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। নদীর পানি...

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

সর্বশেষ

সমন্বয়ের মাধ্যমে চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ জোরদার

চট্টগ্রাম বিভাগে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে জনজীবন...

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...