বুধবার, ৮ জুলাই ২০২৬

যত গতি, তত ক্ষতি’ শীর্ষক সভায় ইলিয়াছ কাঞ্চন

আসুন সংশোধন হই, আইন মানার সংস্কৃতি গড়ে তুলি

- Advertisement -
Single page 1st Paragraph

নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, সড়ক দুর্ঘটনার অনেকগুলো কারণ রয়েছে। দুর্ঘটনা ঘটলে আমরা চালক, গাড়ি, রাস্তার দোষসহ শুধু অন্যের দোষগুলো তুলে ধরি। কিন্তু আমাদের কি দোষ তা কখনো ভাবিনা। দুর্ঘটনারোধে আমাদের কি কোনো দায়িত্ব নেই? নিজের জীবন বাঁচানোর জন্য পথচারী হিসেবে আমাদের কি কোন দায়িত্ব নেই? পথচারী হিসেবে নিজে যে ভুলগুলো করি, তা কখনো দেখতে চাই না। আমাদের উচিৎ নিজেদের ভুলত্রুটি গুলো খুজে বের করা এবং তা শুধরে নেয়া। তাই আসুন, আমরা আগে নিজেরা সংশোধন হই এবং আইন মানার সংস্কৃতি গড়ে তুলি।

রবিবার (২৫ জুন) দুপুরে নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড় হোটেল জামান রেষ্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টারে সড়ক দুর্ঘটনারোধে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটি আয়োজিত ‘যত গতি, তত ক্ষতি’ শীর্ষক গাড়ি চালকদের সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস এম আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন নগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব।

সভাপতির বক্তব্যে এসএম আবু তৈয়ব বলেন, সচেতনতা ও সতর্কতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা মোকাবেলা করা সম্ভব। এতে আমরা নিজেরা যেমন সড়কে নিরাপদ থাকব, তেমনি অন্য সবাই নিরাপদ থাকবে। আমাদের দেখতে হবে না রাস্তায় স্বজন হারানোর আহাজারি। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, পথচারী ও যাত্রীদের মধ্যে বেশি সচেতনতা ও সতর্কতা অবলম্বন করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা এবং আইন-কানুন মেনে চলার সংস্কৃতি তৈরি করতে হবে।

চট্টগ্রাম নগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় চালকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফরোজা কালাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন (বেলাল), চট্টগ্রাম হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক আরশাদ-উর-রহমান।

উ’পস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ম্যানেজার (ব্র্যান্ড এন্ড কমিউনিক্যাশন) মো. আমান উল্লাহ চৌধুরী, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মো. আসাদুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক জয়দাশ গুপ্ত, চট্টগ্রাম নগর কমিটির সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক রেজাউল করিম রিটন, নির্বাহী সদস্য ইয়াসিন আরাফাত কচি, অধ্যক্ষ শিমুল বড়ুয়া প্রমুখ।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...