সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর, বিএনপি-জামায়াতের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহবান

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশবাসীর ভাগ্য পরিবর্তন করে একটি সুখী, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আসুন দেশবাসীর ভাগ্য পরিবর্তন করে জাতির পিতার স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও সোনার এবং স্মার্ট বাংলাদেশ গড়ার শপথ নিই।’
আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী দেশবাসী এবং তার দলের নেতা-কর্মীসহ সকলকে সন্ত্রাসী সংগঠন বিএনপি ও জামায়াত সম্পর্কে সতর্ক করে বলেন, তারা বাংলাদেশকে ধ্বংস করতে নেমেছে।
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা দেশকে ধ্বংস করবে। তাই দলগুলোর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’দেশের ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশবাসীর ভাগ্য বদলে যায়।’
প্রধানমন্ত্রী বলেন, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে দেশবাসী আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’কে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে এবং ২০০৯ সাল থেকে বিগত সাড়ে ১৪ বছরে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।
তিনি বলেন ‘২০০৯-২০২৩ মেয়াদে আমরা দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে ১৮ শতাংশে নামিয়ে এনেছি এবং চরম দারিদ্র্যের হার ২৫ শতাংশের উপরে থেকে কমে পাঁচ শতাংশে নিয়ে এসেছি।’
তিনি বলেন, শিক্ষার হার বেড়েছে, মা ও শিশুর মৃত্যুহার কমেছে এবং দেশবাসীর গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা দিয়েছে, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে, তৃণমূল পর্যায়ে আর্থ-সামাজিক অগ্রগতি নিশ্চিত করেছে, দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছে এবং গ্রাম পর্যায়ে ওয়াইফাই সংযোগ দিয়েছে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আরও উন্নত হবে। ২০৪১ সাল নাগাদ আওয়ামী লীগ দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করবে।’
বাংলাদেশ কৃষি, বিজ্ঞান ও স্বাস্থ্যসহ প্রতিটি খাতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং এভাবে বিশ্ব মঞ্চে মর্যাদা অর্জন করেছে।
তিনি বলেন, ‘বিশ্ব আগে বাংলাদেশের প্রতি সহানুভূতি দেখিয়েছিল, তারা এখন বাংলাদেশকে সম্মান করে। এই সম্মান আওয়ামী লীগ অর্জন করেছে।’
তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ১৯৪৯ সালের ২৩ জুন থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। আওয়ামী লীগই একমাত্র দল যারা মানুষের কল্যাণের কথা চিন্তা করে।

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...