বুধবার, ১৫ জুলাই ২০২৬

অদম্য ইচ্ছাশক্তি আর নিরন্তর সংগ্রামই জীবনযুদ্ধে জয়ের হাতিয়ার : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জীবন এক যুদ্ধক্ষেত্র। ইচ্ছাশক্তির কমতিই এখানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। তাই অদম্য ইচ্ছাশক্তি আর নিরন্তর সংগ্রামই জীবনযুদ্ধে জয়ের সবচেয়ে বড় হাতিয়ার।
তিনি আজ সন্ধ্যায় রাজধানীর মিরপুরে স্কলাস্টিকা প্রধান শাখার ‘এ লেভেল’ শিক্ষা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই ধাপটি অতিক্রম করায় ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানান ও সমগ্র জীবনের সাফল্যের চাবিকাঠি বিষয়ে এ কথা বলেন।
ড. হাছান দেশ-বিদেশের বিদ্যাপীঠ থেকে তার অর্জিত শিক্ষা ও জীবনসংগ্রাম থেকে লব্ধ অভিজ্ঞতার ওপর আলোকপাত করে বলেন, ‘প্রতিবন্ধকতা দেখে হতোদ্যম না হয়ে লড়াই অব্যাহত রাখতে হবে। কোন পরীক্ষার ফল খারাপ হলে মন খারাপ নয়, সেইখান থেকেই নতুন উদ্যমে চেষ্টা করতে হবে। দৃপ্ততার সাথে শপথ নিতে হবে- আমাকে বিশ্বজয়ী হতে হবে, আমাকে এটা করতে পারতেই হবে, আমি সফল হবোই। তাহলেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো যাবে।’
জীবনের কোন কোন পর্যায়ে আমাদেরকে একাই লড়াই করতে হয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এ সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, লতা মুঙ্গেশকর, বিল গেটস প্রমুখ বিশ্বের সফলতম ব্যক্তিদের জীবনের হার না মানা সংগ্রামের উদাহরণ তুলে ধরেন।
তিনি বলেন, শিক্ষার্থীদেরকে তাদের আজকের অবস্থানে উত্তরণের পেছনে মা-বাবা, পরিবার ও শিক্ষকদের যে পরম অবদান রয়েছে তা সারাজীবন স্মরণ রেখে সম্মান দিতে হবে।
‘আশা ও আকাঙ্খা’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্কলাস্টিকার পক্ষে মিরপুর সিনিয়র শাখার অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার এবং হেড অভ একাডেমিক এফেয়ার্স সাবিনা মুস্তফা বক্তব্য রাখেন।
এ বছর সনদপ্রাপ্ত ১১৩ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জন ‘হায়েস্ট ইন সাবজেক্ট’, ১৬ জন ‘হাই অনার’ এবং ৫ জনের হাতে ‘অনার’ সনদ তুলে দেন মন্ত্রী হাছান মাহমুদ। সনদ বিতরণের মাঝে বিরতিতে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

এই বিভাগের সব খবর

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ নিয়ে ভারত সরকার কোনো মন্তব্য করেনি। তবে জানিয়েছে, যেকোনো প্রত্যর্পণ আইনগত বিষয়। আইনি প্রক্রিয়াতেই...

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

চট্টগ্রাম নগরে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে নগরীর যেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেসব স্থানের জলাবদ্ধতার প্রকৃত কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চট্টগ্রাম...

বন্যার্তদের কাছে খাবার পৌঁছে দিতে হবে: রিজভী

পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা...

সর্বশেষ

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা...

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

চট্টগ্রাম নগরে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে নগরীর যেসব এলাকায়...

বন্যার্তদের কাছে খাবার পৌঁছে দিতে হবে: রিজভী

পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান...

৩ দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত, পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের সঙ্গে...

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র...