শুক্রবার, ২৬ জুন ২০২৬

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি উৎপাদন বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি কৃষি উৎপাদন বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিতে বলেছেন।

মঙ্গলবার (২০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ কথা বলেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সভায় প্রধানমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে। এটা কমানোর চেষ্টা করতে হবে। পাশাপাশি খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি উৎপাদন বাড়াতে হবে। কৃষি কাজে প্রতিবছর ডিজেলের ব্যবহার হয় ৮১ লাখ লিটার। এখানে ডিজেলের পরিবর্তে সোলার ব্যবহার বাড়াতে হবে।

এসময় বেসরকারিভাবে সোলার প্যানেল বানালে সরকারের পক্ষ থেকে সুবিধা দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি নতুন প্রকল্পের জন্য কম জমি ব্যবহার করার নির্দেশ দেন সরকারপ্রধান।

এদিন একনেক সভায় ২৪ হাজার ৩৬২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৮৭৩ কোটি ১১ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ১১ হাজার ৪৭২ কোটি ৮৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৬ কোটি ১৫ লাখ পাওয়া যাবে।

এই বিভাগের সব খবর

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের  ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত...

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...