সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ইউক্রেন

- Advertisement -
Single page 1st Paragraph

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোন কথোপকথনের সময় দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে শেখ হাসিনার সঙ্গে কাজ করার বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
ইউক্রেন থেকে খাদ্যশস্য নির্বিঘ্নে পরিবহনের বিষয়ে তার আশাবাদ ব্যক্ত করে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ চায় অবিলম্বে বিদ্যমান যুদ্ধ বন্ধ হবে যাতে বিশ্বের ‘রুটির ঝুড়ি’ হিসেবে পরিচিত ইউক্রেন থেকে খাদ্যশস্য সহজেই খাদ্য ঘাটতির দেশগুলোতে পাঠানো যায়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘের নেতৃত্বে “ব্ল্যাক সি ক্রপস ইনিশিয়েটিভ” এর প্রতি úূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এবং এই ধরনের উদ্যোগের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী দিনেও এ ধরনের মহৎ পদক্ষেপ অব্যাহত থাকবে।
ডেনিস শ্যামিহাল আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে জাতিসংঘ এবং অন্যান্য ফোরামে ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জাতিসংঘের উদ্দেশ্য ও নীতি অনুযায়ী সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখ-তার প্রতি শ্রদ্ধাশীল।
প্রধানমন্ত্রী সব বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়ে বলেন, এই নীতিটি সর্বজনীনভাবে অনুসরণ করা উচিত।
তিনি চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সাধারণ মানুষ ও শিশুদের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
শেখ হাসিনা উল্লেখ করেন, শান্তির নীতিতে বিশ্বাসী বাংলাদেশের অভ্যুদয়ও যুদ্ধের মধ্য দিয়ে, কিন্তু যুদ্ধ কোনো পক্ষের জন্য কল্যাণ বয়ে আনে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কথোপকথন শেষে ডেনিস শ্যামিহালের সুস্বাস্থ্য কামনা করেন।

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...