বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

লামায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় নিহত ১, আহত ১

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় রাতের আধারে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে ফকির আহমদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার দিনগত রাত ১০টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত ফকির আহমদ পাগলির ঝিরির বাসিন্দা মৃত ইদ্রিস ইদ্রিস মিয়ার ছেলে। আহত আরমান উদ্দিন (১৭) একই পাড়ার বাসিন্দা মোঃ ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, আজিজনগর ২নং ওয়ার্ড তেলুনিয়া পাড়ার বাসিন্দা মৃত হাফেজ মিয়ার ছেলে জামাল উদ্দিন ও হেলাল উদ্দিন বেশ কয়েকদিন ধরে বাড়ির পাশের পাহাড় কাটছিলেন। প্রতিদিনের মত শুক্রবার দিনগত রাতেও ৩জন শ্রমিককে মাটি কাটতে কাজে লাগায় তারা। এসময় অসাবধানতায় আচমকা উপর থেকে মাটি ছুটে ফকির আহমদ ও আরমান উদ্দিনের উপর পড়ে। স্থানীয়রা আরমানকে দ্রুত উদ্ধার করলেও ফকির আহমদকে প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করেন। পরে হাসপাতালে নিলে কাছাকাছি পদুয়াস স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক ফকির আহমদকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এনামুল হক বলেন, চুরি করে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে তারা মাটি চাপা পড়ে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...