সোমবার, ১৩ জুলাই ২০২৬

সিটি ও পৌরসভা এলাকায় ছাদবাগান করলে হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড়

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় ছাদ বাগান করলে হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড় দেয়া হবে। তাপমাত্রা কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বুধবার এক সভায় সাংবাদিকদের মন্ত্রী এ তথ্য জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘তাপমাত্রা কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের সব সিটি কর্পোরেশন এবং পৌরসভার অধীনে থাকা ভবনের ক্ষেত্রে সিদ্ধান্তটি কার্যকর হবে। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।’

জানা গেছে, ছাদ বাগান করলে বাড়ির মালিকদের হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড় দিতে একটি আবেদন করেছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন। আবেদনটি বিবেচনায় নিয়ে সব সিটি করপোরেশন ও পৌরসভা এলাকার জন্য ছাদ বাগান করলে ভবন মালিকদের হোল্ডিং ট্যাক্সের ওপর ১০ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রসঙ্গত, দেশে বাড়ির ছাদে বাগান করার চর্চাকে নানা ভাবে উৎসাহিত করা হচ্ছে। অনেকে নিজ উদ্যোগেই বাড়ির ছাদে বাগান করছেন। কেউ কেউ সেখান থেকেই পাচ্ছেন নানা ফলমূল আর শাক সবজি। আর কেউবা সৌন্দর্য বাড়াতে ছাদে কেবল ফুলের বাগান গড়ে তুলছেন।

এই বিভাগের সব খবর

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৬–২৭ রোটারি বর্ষের প্রথম সভা গত ১১ জুলাই নগরীর সিএমপি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। আইপিপি খন্দকার মোহাম্মদ এমাদাদুর...

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণের সমর্থন যতক্ষণ থাকবে এবং জনগণ যতক্ষণ পাশে থাকবে, বিএনপি কোনো...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে ‘পরিষ্কার-পরিচ্ছন্ন’ রাখতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, ‘আমাদের দেশটাকে সুন্দর ও নিরাপদ, বাসযোগ্য করে গড়ে তুলতে সকলে মিলে চেষ্টা করতে...

সর্বশেষ

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৬–২৭ রোটারি বর্ষের...

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে ‘পরিষ্কার-পরিচ্ছন্ন’ রাখতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন।...

‘শ্রেষ্ঠ সংগঠন’ হিসেবে জাতীয় পুরস্কার পেল মমতা

বেসরকারী উন্নয়ন সংস্থা ‘মমতা’ মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনবদ্য...

পরিবহন ও প্রতিরক্ষা খাতে সোডিয়াম ব্যাটারির বিপ্লব: জেনারেল মোটরস ও পিক এনার্জির যৌথ উদ্যোগ

মার্কিন অটোমোবাইল জায়ান্ট জেনারেল মোটরস (GM) এবং ব্যাটারি প্রযুক্তি...

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া-আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শ্রম...