শনিবার, ২৭ জুন ২০২৬

দেশকে এগিয়ে নেওয়ার রাজনীতি করেন শেখ হাসিনা : ফরিদ মাহমুদ

- Advertisement -
Single page 1st Paragraph

শেখ হাসিনা দেশকে এগিয়ে নেওয়ার রাজনীতি করেন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক ফরিদ মাহমুদ।

বুধবার চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, এতিম ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি উপরোক্ত কথা বলেন।

ফরিদ মাহমুদ বলেন, একটি মহল গুজব ছড়িয়ে, ষড়যন্ত্র করে, দেশের বিরুদ্ধে নালিশ করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার রাজনীতি করে। এভাবে তারা দেশের ক্ষমতায় বসতে চায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেওয়ার রাজনীতি করেন।

তিনি বলেন, দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে বাংলাদেশ বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই দেশের মানুষ বোঝে কোনটি তাদের জন্যে মঙ্গল, কোনটি খারাপ।

নগরীর প্রিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ। সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিটাগাং রোদসীর সাবেক সভাপতি লায়ন সুজিত কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা ভানুরন্জন চক্রবর্তী, কবি আশিষ সেন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, মহানগর যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ, আশরাফুল গনি, দেলোয়ার হোসেন দেলু, কাজল প্রিয় বড়ুয়া।

বক্তব্য রাখেন শিক্ষক বিজয় শংকর, সঙ্গীত শিক্ষক রুপম মুৎসুদ্দী টিটু, কবি সজল দাশ, দীলিপ সেনগুপ্ত, দুলাল কান্তি বড়ুয়া, এম মনজুর আলম, অচিন্ত্য কুমার দাশ, বিপ্লব বর্ধান, কানুরাম দে, সুমন চৌধুরী, মাওলানা মোহাম্মদ আইয়ুব, রতন ঘোষ প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও এতিম ছাত্রদের মাঝে প্রধান অতিথি ফরিদ মাহমুদ কম্বল বিতরণ করেন।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...