বুধবার, ১৫ জুলাই ২০২৬

আজ ১১ ই জুন,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কারামুক্তির দিন

- Advertisement -
Single page 1st Paragraph

ওয়ান ইলেভেনের কথা যেমন কোনদিনই বিস্মৃত হবার নয়,তেমনি বিস্মৃত হবার নয় মাইনাস টু ফর্মূলার বাস্তবায়নের অংশ হিসেবে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী,আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে বিনা অপরাধে কারাবন্দী করার ঘটনাও।বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে কঠিন সময় পাড়ি দিতে হয়েছে রাজনীতিবিদগণকে আলোচিত সমালোচিত সেই ওয়ান ইলেভেনের দুই বছর। লন্ডনে গিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা।মাইনাস টু ফর্মূলার নেপথ্যের কুশীলবরা বিভিন্নভাবে জানান দিচ্ছিলেন,দেশে ফিরলেই গ্রেফতার করা হবে তাঁকে।

বিভিন্ন মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরতে নিরুৎসাহিত করা হয়।দেশে তখন আওয়ামীলীগ ও বিএনপির প্রায় সকল শীর্ষ ও জাতীয় নেতৃবৃন্দকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।অনেককে নির্যাতন করে পিডিবি নামের (সেনা ও মাইনাস টু ফর্মূলার কুশীলবদের পৃষ্ঠপোষকতায় গড়া নব্য রাজনৈতিক দল)দলে যোগ দিতে বাধ্য করা হচ্ছিল।সে এক চরম অরাজক পরিস্থিতি বিরাজমান ছিলো দেশে। কিন্তু শত রক্তচক্ষু আর হুমকিতে টলানো যায়নি তখন বঙ্গবন্ধু কন্যাকে।শত বারণ সত্ত্বেও তিনি নিজের দেশে ফিরে এসেছিলেন।আর ফখরুদ্দীন সরকার বিনা অপরাধে আটক করেছিলো জননেত্রী শেখ হাসিনাকে।

ক্ষমতা নিয়ে দেশের সকল সেক্টরে শুদ্ধি অভিযান চালিয়ে সাধারণ মানুষের নিকট ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়ে যাওয়া ফখরুদ্দীন সরকার তাঁদের সবচেয়ে বড় ভুলটি করে বসে শেখ হাসিনাকে গ্রেফতার করে।মিছিল মিটিং সমাবেশের উপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষ ফুঁসে ওঠে।দেশের আনাচে কানাচে প্রতিবাদী হয়ে ওঠে সাধারণ মানুষ।

অবস্থা বেগতিক দেখে শেষ পর্যন্ত আজকের এই দিনে তথা ১১ ই জুন শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় ফখরুদ্দীন সরকার।১৯৮১ সালের দৃশ্যের পুনঃ মঞ্চায়ন দেখে বাংলাদেশ সহ সারা পৃথিবী। শেখ হাসিনার বাসভবনের কয়েক কিলোমিটার জুড়ে মানুষের স্রোত।বঙ্গবন্ধু কন্যাকে একনজর দেখতে সকল নিষেধাজ্ঞা ভেঙে বেড়িয়ে এসেছিলো মানুষ।সেই ধারাবাহিকতায় নির্বাচন দিতে বাধ্য হয় ফখরুদ্দীন সরকার।ব্যর্থ হয় মাইনাস টু ফর্মূলা। জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে সেই থেকে প্রতি বছর ১১ ই জুন বিভিন্ন কর্মসূচী পালন করে থাকে আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

এই বিভাগের সব খবর

পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রুখতে এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন কার্যকর ভূমিকা...

চট্টগ্রামের বন্যাদুর্গত পরিবারের পাশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা এবং ভূমি প্রতিমন্ত্রী

বন্যায় চট্টগ্রাম জেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন ও দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী ও ভূমি...

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ নিয়ে ভারত সরকার কোনো মন্তব্য করেনি। তবে জানিয়েছে, যেকোনো প্রত্যর্পণ আইনগত বিষয়। আইনি প্রক্রিয়াতেই...

সর্বশেষ

পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম...

চট্টগ্রামের বন্যাদুর্গত পরিবারের পাশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা এবং ভূমি প্রতিমন্ত্রী

বন্যায় চট্টগ্রাম জেলার ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন ও দুর্গত...

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা...

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

চট্টগ্রাম নগরে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে নগরীর যেসব এলাকায়...

বন্যার্তদের কাছে খাবার পৌঁছে দিতে হবে: রিজভী

পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান...

৩ দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত, পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের সঙ্গে...