সোমবার, ১৫ জুন ২০২৬

টেকনাফে ৫ রোহিঙ্গা অপহরণ

- Advertisement -
Single page 1st Paragraph

টেকনাফের আলীখালী ক্যাম্প থেকে দুই কিশোরসহ পাঁচ রোহিঙ্গাকে অপহরণ করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২জুন) রাত ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী ২৫ নম্বর ক্যাম্পের ডি/২০ ব্লকে ঘটনাটি ঘটে।

অপহৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প-২৫, ব্লক ডি/২২ এর বাসিন্দা নুর হোসেনের ছেলে মোহাম্মদ ইউনুস (৩২), একই ক্যাম্পের সামসু আলমের ছেলে জাহাঙ্গীর আলম (১৬), মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ সুলতান (২৪), আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ (১৬) ও মোহাম্মদ সৈয়দের ছেলে আনোয়ার ইসলাম (১৮)।

ওই ক্যাম্পের মাঝি নুরুল আমিন জানান, শুক্রবার রাত ৮টার দিকে ডি/২০ ব্লকের রহিম উল্লাহর দোকানের সামনে থেকে ৫ রোহিঙ্গাকে অপহরণ করে ১২ থেকে ১৫ অস্ত্রধারী। এসময় অপহরণকারীদের প্রত্যেকের মুখে মুখোশ ছিল।

তিনি আরও জানান, ঘটনার একদিন পার হলেও অপহৃতদের কোনো খোঁজ খবর মিলেনি। অপহরণের ঘটনাটি অপহৃতদের পরিবারের সদস্যরা আলীখালী এপিবিএন পুলিশ ক্যাম্পকে অবগত করেছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে অপহরণের বিষয়ে কোনো সংবাদ পাইনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ অধিনায়ক পুলিশ সুপার জামাল পাশা বলেন, ‘আলীখালী ক্যাম্প থেকে ৫ রোহিঙ্গাকে অপহরণের বিষয়টিতে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত, গেল আট মাসে টেকনাফে ৬৫ জন ব্যক্তি অপহরণের শিকার হয়েছেন। এদের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিরা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...