সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

আফছারুল আমিনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

সাবেক মন্ত্রী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. মো. আফছারুল আমীনের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) সকাল ১০টায় রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর নামাজে জানাজা অনুষ্টিত হয়। জানায় অংশ নেন মন্ত্রিপরষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যগণ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ নানা শ্রেণিপেশার মানুষ।

পরে ডা. আফছারুল আমিনের মরদেহে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের সামরিক সচিব শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। শ্রদ্ধা জানানো হয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকেও৷ এরপর আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আফছারুল আমিনের প্রতি শ্রদ্ধা জানান।

প্রথম জানাজ শেষে তাঁর মরদেহ নেয়া হচ্ছে চট্টগ্রামে। আছর নামাজের পর তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ্ প্রাঙ্গনে। চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী ফজলুল হাজেরা কলেজ প্রাঙ্গনে বাদে এশা তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মো. হোসেন চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান আফছারুল আমীন। সবশেষ রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই শুক্রবার বিকেলে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার।

চট্টগ্রামের দক্ষিণ কাট্টলীতে ১৯৫২ সালের জানুয়ারিতে জন্মগ্রহন করেন আফছারুল আমীন। মৃত্যুকালে স্ত্রী, দুই সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...