বুধবার, ১১ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন

- Advertisement -
Single page 1st Paragraph

তুরস্কের প্রেসিডেন্ট পদে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত রিসেপ তাইয়্যেপ এরদোয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন।

বুধবার (৩১ মে) দিবাগত রাত সোয়া ১১টার দিকে টেলিফোনে আলাপকালে এরদোয়ান পুনরায় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, আলাপকালে এই দুই নেতা কুশল বিনিময় করেন এবং পরস্পরের সঙ্গে প্রায় ১০ মিনিট কথা বলেন।

ভোটে তুরস্কের জনগণ সঠিক প্রার্থী বেছে নেবেন, এমন আস্থা ছিল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার আস্থা প্রমাণিত হওয়ায় আনন্দ প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনা পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশের জনগণ চলতি বছর ফেব্রুয়ারিতে দেশটিতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের মতো যেকোনো প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতীম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে।

এরদোয়ানে দ্বিতীয় দফা নির্বাচনে জয়ে তুরস্কের উচ্ছ্বসিত জনগণের সঙ্গে মানসিকভাবে বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণ একাত্ম ছিল উল্লেখ করে এজন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার কামনা করেন।

তিনি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে শেখ হাসিনার সঙ্গে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেন।

কথোপকথনের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট এরদোয়ান ও তার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান এবং তার মাধ্যমে যেন তুরস্কের জনগণের জন্য শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।

এই বিভাগের সব খবর

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু কাল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল ১২ মার্চ থেকে শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির...

লোহাগাড়ায় গরুর শিংয়ের গুঁতোয় প্রাণ গেল স্কুল ছাত্রীর

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গরুর শিংয়ের আঘাতে সারাবন তহুরা (১৫) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এতে কামাল হোসেন (৪১) নামে একজন আহত হয়েছেন। বুধবার...

সুস্থ ও নিরাপদে আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি

কয়েকটি সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন দেশটির...

সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু কাল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল ১২ মার্চ থেকে...

লোহাগাড়ায় গরুর শিংয়ের গুঁতোয় প্রাণ গেল স্কুল ছাত্রীর

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গরুর শিংয়ের আঘাতে সারাবন তহুরা (১৫)...

সুস্থ ও নিরাপদে আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি

কয়েকটি সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, ইরানের...

লায়ন্স ক্লাব অফ চিটাগংয়ের নারী দিবসে সম্মাননা প্রদান

লায়ন্স ক্লাব অফ চিটাগং এর উদ্যোগে গত ৮ মার্চ...

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কাঠামোগত সংস্কারের আহ্বান সিপিডির

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে সেন্টার ফর...

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ...