সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বরিশাল ও সিলেট সিটি নির্বাচন নিয়েও চিন্তিত আওয়ামী লীগ

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী নির্বাচন নিয়ে দুচিন্তা কাটাতে চায় আওয়ামী লীগ। এক গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন দলীয় কোন্দাল কতটা ভয়াবহ হতে পারে তাই ভাবনার বিষয় হয়ে দাড়িয়েছে। বাকি চারটি সিটি করপোরেশন নির্বাচন ও আসন্ন জাতীয় নির্বাচনের আগেই দল পুনর্গঠন দেখতে চান দলীয় প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশে দলে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছেন কেন্দ্রীয় নেতারা। যাতে কোনো ধরনের অভ্যন্তরীণ দলীয় কোন্দল ছাড়াই জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে।
এদিকে আগামী ১২ জনু অনুষ্ঠিতব্য বরিশাল ও খুলনা এবং ২১ জনু রাজশাহী ও সিলেট সিটিতে নির্বাচন। এরমধ্যে কোন্দলের কারণে বরিশাল ও সিলেটে দলের পুরো শক্তিকে সক্রিয়ভাবে ভোটের মাঠে নামানো কঠিন হবে বলে মনে করছে আওয়ামী লীগ।

আসন্ন বরিশাল ও সিলেট সিটির নির্বাচনেও দলীয় কোন্দল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। বরিশালে দলের মনোনীত মেয়র প্রার্থী নিয়ে অভ্যন্তরীণ কোন্দল সামলানো যাচ্ছে না। সিলেটেও দলের মনোনীত প্রবাসী প্রার্থী নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। এই তিন সিটিতে দলের পুরো শক্তিকে সক্রিয়ভাবে ভোটের মাঠে নামানো কঠিন হবে বলে মনে করছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা।
যদিও আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিদ্বন্দ¦ী বিএনপি দলগতভাবে সিটি নির্বাচনে অংশ নিচ্ছে না। কিন্তু আসন্ন পাঁচ সিটির নির্বাচনের ক্ষেত্রে গাজিপুর বাদে দুই সিটিতেই পরিস্থিতি আওয়ামী লীগকে অনেকটা বেকায়দায় ফেলেছে। তবে রাজশাহী ও খুলনা এই দুই সিটিতে দলের একক প্রার্থী নিয়ে ক্ষমতাসীন দল কিছুটা স্বস্তিতে আছে। শেষ পর্যন্ত আওয়ামী লীগ বরিশাল ও সিলেট সিটির পরিস্থিতির চাপ কীভাবে সামলাবে, এ প্রশ্নে দলটির ভেতরও আলোচনা রয়েছে।
অন্যদিকে নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল যখন আন্দোলন করছে, সেই পটভূমিতে জাতীয় নির্বাচনের আগে এই সিটি নির্বাচনে সরকারের ভূমিকার দিকে সবার নজর । আওয়ামী লীগও সিটি নির্বাচনে জবরদস্তি না করে একটা ভালো ভোট দেখাতে চাইছে। এই বিবেচনার কথা যেমন দলটি বলছে, একই সঙ্গে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে চাইছে। কিন্তু উল্লিখিত দুই সিটিতে দলের অভ্যন্তরীণ কোন্দলকে বড় সমস্যা হিসেবে দেখছেন দলটির নেতাদের অনেকে।
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেন, ‘সিটি ভোট খুব সুষ্ঠু হবে। কে হারল আর কে জিতল, তাতে আওয়ামী লীগের মাথাব্যথা নেই। দলীয় কোন্দল সম্পর্কে তিনি বলেন, বড় সংসারে মতভেদ, ধাক্কাধাক্কি থাকা স্বাভাবিক। এটা না হলে ভালো হতো। এখন বিভেদ আছে। নিরসনের চেষ্টা চলবে। এতে চিন্তিত হওয়ার কিছু নেই।’

বরিশাল সিটি
বরিশালে আওয়ামী লীগ প্রার্থীর জন্য পরিস্থিতি জটিল থেকে জটিল হচ্ছে। সেখানে দলটির দুই পক্ষের কোন্দল এখন প্রকাশ্যে এসেছে, এমনকি পাল্টাপাল্টি কর্মসূচি নিতেও তারা দ্বিধা করছে না। বরিশালের বর্তমান মেয়র সাদিক আবদুল্øাহকে বাদ দিয়ে তাঁর চাচা আবুল খায়ের আবদুল্লাহকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু আবুল খায়ের আবদুল্লাহর কোনো দলীয় পদ নেই। মহানগর সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ। তাঁর বাবা আবুল হাসানাত আবদুল্লাহ জেলা আওয়ামী লীগের সভাপতি। কেন্দ্রীয় কমিটিতে তিনি ১ নম্বর নির্বাহী সদস্য। সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনয়ন বোর্ডের ও সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ। পুরো বরিশাল বিভাগের আওয়ামী লীগের রাজনীতিতে তাঁর নিয়ন্ত্রণ বহুল আলোচিত।
এ পরিস্থিতিতে পরিবারের সদস্য হয়েও আবুল খায়ের আবদুল্লাহ শুরুতেই চ্যালেঞ্জে পড়ে গেছেন। তিনি প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণ ও স্থানীয় সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমের অনুসারীদেরই পাশে পাচ্ছেন। আবুল হাসানাত আবদুল্লাহ ও সাদিকের সমর্থকদের মাঠে নামাতে না পারলে আবুল খায়ের আবদুল্লাহকে কঠিন চ্যালেঞ্জেই পড়তে হবে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলের মনোনীত প্রার্থী ও বঞ্চিত-দুজনই বঙ্গবন্ধু পরিবারের সদস্য। তাঁদের মধ্যে মান-অভিমান ভাঙানোর দায়িত্ব দলের কোনো নেতা নিতে পারবেন না। দলীয় প্রধান শেখ হাসিনা কিংবা পরিবারের অন্য কোনো প্রভাবশালী সদস্য হস্তক্ষেপ করলে হয়তো মতবিরোধ কিছুটা কমতে পারে।
এদিকে আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলনের সঙ্গে ক্ষমতাসীন দলের সমঝোতা কিংবা ‘কৌশলী’ঐক্য হতে পারে। কিন্তু সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন তাদের দলের দ্বিতীয় শীর্ষ নেতা ও চরমোনাই পীরের মেজ ছেলে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে প্রার্থী করেছে। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে সদর আসনে প্রার্থী হয়ে ২৭ হাজার ভোট পেয়েছিলেন।
ইসলামী আন্দোলন ও আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, ফয়জুল করিমের প্রার্থী হওয়া, সাদিক আবদুল্লাহকে বাদ দেওয়ার ঘটনায় কোনো ইঙ্গিত থাকতে পারে। কিন্তু কী সেই ইঙ্গিত, সেটি তাঁদের কাছেও স্পষ্ট নয়। এ ছাড়া বিএনপি আনুষ্ঠানিকভাবে অংশ না নিলেও দলটির সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিএনপির ভোটারদের সমর্থন তিনি পাবেন বলেই মনে করছে আওয়ামী লীগ।

সিলেটে প্রবাসী-স্থানীয় দ্বন্দ্ব
এবার যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ায় সিলেটে স্থানীয় আওয়ামী লীগের অধিকাংশ নেতা তা মেনে নিতে পারছেন না।
এর মধ্যে স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আবদুল হানিফ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি কেন এবং কাদের ওপর ভরসা করে প্রার্থী হয়েছেন, এ বিষয়ে আলোচনা চলছে।
তবে সিলেট আওয়ামী লীগের সূত্র বলছে, হানিফ, ইসলামী আন্দোলন কিংবা জাতীয় পাটির প্রার্থী আওয়ামী লীগের মেয়র প্রার্থীর জন্য চ্যালেঞ্জ হতে পারবেন না। মূল চ্যালেঞ্জ আসতে পারে বিএনপির বর্তমান মেয়র আরিফুল হকের কাছ থেকে। কিন্তু তিনি শেষ পর্যন্ত নির্বাচন না করার কথা জানিয়ে দিয়েছেন।
দুই সিটিতে অভ্যন্তরীণ কোন্দল বা সমস্যাগুলো সমাধানের চেষ্টার কথা বলছেন আওয়ামী লীগ নেতারা। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি কতটা সামলানো যাবে, সেই সন্দেহ রয়েছে দলটির নেতাদের অনেকের।

 

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...