বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

কামরুল হাসান মুন্নার কথায় সমাজের বাস্তব প্রতিচ্ছবিই যেনো ফুটে উঠলো

- Advertisement -
Single page 1st Paragraph

নাসিক নির্বাচনে মোট ২৭ জন কাউন্সিলর বিজয়ী হয়েছেন।কামরুল হাসান মুন্না তাঁদের একজন।কিন্তু তাঁর ফিরে আসার মহাত্ম আলাদা।তাঁর বিজয় অন্য সকলের চাইতে ভিন্ন আবেদন বহন করে।ফিরে আসা মানে গত পাঁচ বছর তিনি অবিশ্বাস্য পরাজয়ের শিকার হয়ে কাউন্সিলর পদে
ছিলেন না।মুন্না একজন শ্রমিক বান্ধব নেতা হিসেবে পরিচিত। গতকাল বিলুপ্ত ঘোষণা করা মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি। ঐ কমিটির একমাত্র তিনিই কেন্দ্রীয় নির্দেশ মেনে ডাঃ সেলিনা হায়াত আইভীর পক্ষে কাজ করেছেন।স্থানীয় ভাবে মুন্নার সঙ্গে মানুষের আবেগী সম্পর্ক বিদ্যমান।কেননা মুন্না চাষাঢ়ার বোমা হামলার ট্র্যাজেডির শিকার নারায়ণগঞ্জের ভবিষ্যৎ নেতা হতে চলা তুমুল জনপ্রিয় যুবনেতা শহিদ সাইদুল হাসান বাপ্পির ছোট ভাই।এবারের ভোটে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। তাঁর নিকট মানুষের প্রত্যাশা অনেক। আজ একটি সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মুন্নার কথায় সমাজের বাস্তব চিত্রই যেনো দেখা গেলো।মুন্না বলেন, ইভটিজিং, কিশোর গ্যাং,মাদক তিনটি একই সূত্রে গাঁথা। তিনি কথা দিলেন, যাঁরা এসবের সাথে জড়িত তিনি তাঁদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে করণীয় সবকিছু করবেন।আরও অনেক কথাই বলেছেন তিনি।কিন্তু নৈতিকতার অবক্ষয় রোধে আন্তরিক প্রচেষ্টার কথাই বেশি আশা জাগানিয়া মনে হলো।মুন্নার প্রতি আমাদের শুভকামনা থাকলো। তিনি যেনো মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হন।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...