রবিবার, ২ আগস্ট ২০২৬

অনুপ্রবেশের দায়ে ১৯ মিয়ানমার নাগরিক ও ৫ দালাল আটক

- Advertisement -
Single page 1st Paragraph

মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৯ জন মিয়ানমারের নাগরিক ও ৫ জন বাংলাদেশি মানবপাচারকারী দালালকে আটক করেছে টেকনাফ থানা পুলিশ।

শুক্রবার (২৬ মে) দিবাগত রাত ১১টা ১০ মিনিটে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার আমিন শরীফের বাড়ি থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ছিল ৬ জন নারী, ৬ জন পুরুষ ও ৭ জন শিশু। এর আগে তারা টেকনাফ সীমান্ত দিয়ে এদেশে প্রবেশ করে। এ ঘটনায় ৫ জন মানবপাচারকারী দালালকে আটক করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ৫ মানবপাচারকারী হলেন, টেকনাফ নাইট্যংপাড়ার সেলিমের ছেলে জাহিদ (৩০), মো. হাশেমের ছেলে জামাল (৩৮), আমিন শরীফের স্ত্রী হাজেরা (৫০) ও বরইতলীর আলী জোহরের ছেলে ইউনুছ (২৪) এবং মোহাম্মদ শাহ’র ছেলে দ্বীন ইসলাম।

ওসি মো. আবদুল হালিম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদে ভিত্তিতে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নাইট্যং পাড়া আমিন শরীফের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১৯ জন মিয়ানমারের নাগরিককে উদ্ধার করা হয়। এদের মধ্যে এ ঘটনায় জড়িত ৫ জন মানবপাচারকারী দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...