বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে লামায় আওয়ামী লীগের বিক্ষোভ

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসনিাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে পৌর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলালীগ ও শ্রমিকলীগ নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা আবু সাঈদ চাঁদ’র দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিক। তারা বলেন, বাংলার এ মাটিতে বিএনপিকে কোন অপরাজনীতি করতে দেয়া হবেনা।

বিক্ষোভ মিছিলে বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুসা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিজয় আইচ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল ও সাধারণ সম্পাদক শ্যামলী বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিল্কি রানী দাশ ও সাধারণ সম্পাদক ফারজানা আক্তার ববি, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি উনুসে মার্মা ও সাধারণ সম্পাদক মরিয়ম বেগম, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মো. নাছির উদ্দিন ও সদস্য সচিব মো. সাহেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.শাহিন ও পৌর ছাত্রলীগ সভাপতি মো. সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...