মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকির’ অভিযোগে রাজশাহীর বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার পর পুঠিয়া থানায় মামলাটি করেন বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, গতকাল রাত ১২টার পর সন্ত্রাস বিরোধী আইনে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা মামলাটি করেছেন। আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
আজ সোমবার বেলা সোয়া একটা পর্যন্ত বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি।

১৯ মে বিকেলে পুঠিয়ার শিবপুর হাট উচ্চবিদ্যালয় মাঠে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আয়োজনে একটি সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। সেখানে তাঁর দেওয়া বক্তব্য নিয়ে আপত্তি জানিয়েছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

মামলার বিষয়ে আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বলেন, ‘ওই দিন শিবপুরে আবু সাইদ চাঁদ যে বক্তব্য দিয়েছেন, তা কোনো আওয়ামী লীগারই মেনে নিতে পারবেন না। তিনি শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিয়েছেন। তাঁর পক্ষে সম্ভব না খালেদা জিয়াকে এ ধরনের কথা বলার। অবিলম্বে তাঁর গ্রেপ্তার চাই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আবু সাইদ চাঁদের বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছে রাজশাহী আওয়ামী লীগ। সংগঠনটি উপজেলা ও জেলায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। পুঠিয়ায় আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারের দাবিতে আজ বিকেল ৪টায় জেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

এই বিভাগের সব খবর

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতার জন্যে সরকার পাশে রয়েছে। তিনি বলেন, ‘এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখতে আজ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী...

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর উদ্বোধন করেছেন। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি...

সর্বশেষ

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র...

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর...

খানসামা ও বিজিবি পাড়ায় বন্যাদুর্গত ১শ’ পরিবারকে বিজিবি’র ত্রাণ সহায়তা

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের খানসামা...

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৬–২৭ রোটারি বর্ষের...

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক...