বুধবার, ৮ জুলাই ২০২৬

ভাসমান দুই এলএনজি টার্মিনালের পুনঃসংযোগ, গ্যাস সরবরাহ শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

ঘূর্ণিঝড় মোখার কারণে সংযোগ বিচ্ছিন্ন করে রাখা এবং গভীর সমুদ্রে সরিয়ে নেওয়া দুটি ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) সফলভাবে পুনঃসংযোগ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

শনিবার (২০ মে) রাত ১১টার দিকে ভাসমান এলএনজি টার্মিনাল দুটি সফলভাবে পুনঃসংযোগ করা হয়েছে এবং দুটি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে পূর্ণমাত্রায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

রোববার (২১ মে) রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। এতে কারিগরি টিমকে ধন্যবাদ জানিয়ে সংকটকালে বিদ্যুৎ ও গ্যাসের গ্রাহকদের পাশে থাকায় কৃতজ্ঞতা জানান তিনি।

গত ১৩ ও ১৪ মে গভীর সমুদ্রে ঘূর্ণিঝড় মোখার কারণে ভাসমান টার্মিনাল দুটির মধ্যে একটি ভেসে যায় এবং আরেকটির সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়। ভাসমান টার্মিনাল দুটি থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুৎ ও গ্যাসের গ্রাহকেরা কিছুটা ভোগান্তিতে পড়েন। বিশেষ করে চট্টগ্রামে গ্যাসের চাপ কয়েকদিন কম ছিল।

গত ১৪ মে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, একটা ভাসমান এলএনজি টার্মিনাল সরে গেছে। আরেকটি রয়ে গেছে। যেটা রয়ে গেছে, সেটি দিয়ে আমরা দু-তিনদিনের মধ্যে গ্যাস চালু করতে পারব। যেটা খুলে গেছে, সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের ১০-১২ দিন সময় লাগতে পারে।

একটা ভাসমান এলএনজি টার্মিনাল সরে যাওয়ায় গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হবে কি না জানতে চাইলে তিনি বলেন, একটি ভাসমান এলএনজি টার্মিনাল হয়তে আমরা ঠিক করতে পারব না, ৪০০ ঘনফুট গ্যাসের ঘাটতি থাকবে। দুটি পুরোদমে চালু হতে ১২-১৫ দিন সময় লাগবে।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...