বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নাসিক নির্বাচন

সহিংসতা ছাড়া অনেক প্রত্যাশার এক নির্বাচন হয়ে গেলো নারায়ণগঞ্জে

- Advertisement -
Single page 1st Paragraph

আজকের জাতীয় দৈনিক জুড়ে আইভীর বিজয়ের পাশাপাশি বিশেষ গুরুত্ব পেয়েছে দীর্ঘদিন পরে বাংলাদেশ দেখতে পেলো একটি উৎসব মূখর অবাধ ও সুষ্ঠু নির্বাচন।বর্তমান কমিশনের গত পাঁচ বছরের মেয়াদকালে বিতর্কিত নানান কর্মকান্ডে দেশের মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলো নির্বাচনী ব্যবস্থার প্রতি।কিন্তু গতকাল নাসিক নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ না দিয়ে মানুষের মন আবার এটা বিশ্বাস করতে শুরু করেছে যে, কমিশন ও প্রশাসন আন্তরিক হলে দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব।
যদিও বিরোধিতার স্বার্থে বিরোধিতা করে ইভিএম কারচুপির অভিযোগ করেছেন তৈমুর আলম খন্দকার।কিন্তু তা ধোপে টিকেনি নগরবাসীর কাছে।
কেননা নাসিকে আইভীর বিজয় অনুমিতই ছিল।বরং ব্যবধান আরও বেশি আশা করেছিলেন সবাই।তা সম্ভব হয়নি ভোট আরও বেশি কাষ্ট না হওয়ায়
।প্রাপ্তীর আরেক দিক হলো, দেশজুড়ে ইউপি নির্বাচনে সহিংসতার খবর দেখতে দেখতে ক্লান্ত দেশবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন,এই পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর না পেয়ে ।সবচেয়ে বড় আশার কথা হলো, সহসাই নারায়ণগঞ্জ আওয়ামীলীগে, অঙ্গ ও সহযোগী সংগঠনে শুদ্ধি অভিযান শুরু হতে চলেছে। প্রায় অর্ধশত বছর ধরে বিভাজনের রাজনীতি নিয়ে শিরোনাম হওয়া জেলা ও মহানগর কমিটিগুলো ঢেলে সাজানো হবে আর সেখানে অগ্রাধিকার পাবে স্বচ্ছ ভাবমূর্তির নেতৃবৃন্দ। তাই চমকিত হতে তৈরী থাকুন।নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় কমিটির এক নেতা সাপ্তাহিক শ্লোগানকে একথা বলেন।
নাসিক নির্বাচনী প্রচারে ভীষণ সিরিয়াস ছিলেন ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ ও খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন।গতকাল প্রাপ্ত পূর্নাঙ্গ ফলাফলে দেখা যায়, হাতপাখা প্রতীকের মুফতি মাসুম বিল্লাহ পেয়েছেন ২৩৯৮৭ ভোট, দেয়াল ঘড়ি প্রতীকে এবিএম সিরাজুল মামুন পেয়েছেন ১০৭২৪ ভোট, বাংলাদেশ কল্যান পার্টির রাসেদ হাতঘড়ি প্রতীকে পেয়েছেন ১৯২৭ ভোট, বটগাছ প্রতীকের জসিমউদদীন আহমেদ পেয়েছেন ১৩০৯ ভোট আর ঘোড়া প্রতীকে আদুরে বাবু পেয়েছেন ১৩০৫ ভোট।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী দশ বছরে দেশের অন্যতম প্রধান দল হতে চলেছে ইসলামী আন্দোলন। বিশেষ করে নারায়ণগন্জে বিগত ইউপি
ও সদ্য সমাপ্ত নাসিক নির্বাচনে তাঁরা সেই ইঙ্গিতই দিয়েছে।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...