সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জনগণ বার বার ভোট দেয়ায় তাদের সেবায় কাজ করতে পারছি : প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধন্যবাদ আমার দেশবাসীকে, তারা যদি বার বার ভোট না দিতো, আর আমাকে সেবা করার সুযোগ না দিতো আমি তো আসতে পারতাম না। আল্লাহর কাছে শুকরিয়া, গ্রেনেড-বোমা-গুলি সব কিছু মুখোমুখি হয়েও আমি বেঁচেও আছি এবং দেশের মানুষের জন্য কাজ করতে পারছি। এটাই সবচেয়ে বড় কথা।

বৃহস্পতিবার (১৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (১৬ মে) সর্বসম্মতিক্রমে জাতিসংঘে কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা বিষয়ক একটি রেজোল্যুশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবন ‘কমিউনিটি ক্লিনিক’কে বৈশ্বিক স্বীকৃতি দেওয়া হয়েছে এবং বাংলাদেশের প্রশংসা করা হয়েছে। জাতিসংঘের ৭০টি সদস্য রাষ্ট্র এ রেজোল্যুশনটি কো-স্পন্সর করে।

রেজোল্যুশনটির শিরোনাম ছিল- ‘কমিউনিটিভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা: সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা অর্জনের লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি। ’

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে বাংলাদেশের প্রস্তাবিত এ রেজোল্যুশন কো-স্পন্সর করা দেশগুলোকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমাদের অভিজ্ঞতা আমরা সকলের সঙ্গে শেয়ার করবো। অনেক দেশ এভাবে স্বাস্থ্য সেবা দিতে পারেনি তাদের সঙ্গে শেয়ার করবো। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় চিকিৎসা নিতে আসে সেটাই সবচেয়ে বড় কথা।

শেখ হাসিনা বলেন, ২০০১ সালে দোরগোড়ায় ক্ষমতায় এসে এটা বন্ধ করে দিলো। তাদের বন্ধ করার যুক্তি হলো, কমিউনিটি ক্লিনিক থেকে মানুষ যদি চিকিৎসা সেবা নেয় তাহলে সবাই নৌকায় ভোট দেবে। তাদের কেউ ভোট দেবে না এজন্য বন্ধ করে দিলো। আমার খুব কষ্ট লাগলো, আমরা যে ক্লিনিক করলাম সেখানে শুধু আওয়ামী লীগের লোক চিকিৎসা নেবে না। জনগণ সেবা পাবে। সাধারণ মানুষ সেবা পাবে। ওইসব এলাকায় অন্য দলের সমর্থক আছে না? তাহলে বন্ধ কেন করলো?

এ সময় কমিউনিটি ক্লিনিক স্থাপন শুরুর কথা তুলে ধরে তিনি বলেন, আমরা প্রায় ১১ হাজার ঘর করেছিলাম। তার মধ্যে প্রায় ৪ হাজার স্বাস্থ্যকেন্দ্র চালু করে দিলাম। চালু করার ১ বছর পর আমরা একটা সার্ভে করলাম। যে এটা যে করে দিলাম রেজাল্ট কি আসে। মানুষ কতোটুকু লাভবান হয়। এর মধ্যে বিশ্ব ব্যাংক থেকে শুরু করে অনেকে এগিয়ে এলো। এক বছর পর আমরা একটা জরিপ করলাম। তাতে দেখা গেলো ৭০ শতাংশের ওপর এর সাফল্য। আমরা আরো উৎসাহিত হলাম যে ৪ হাজার চালুর পর, ১১ হাজার চালু করে দেওয়ার সমস্ত ব্যবস্থা করার সাথে সাথে আমাদের পাঁচ বছর সময় শেষ।

ভবিষ্যতে কমিউনিটি ক্লিনিক যাতে কেউ বন্ধ করতে না পারে সে জন্য ২০০৯ সালে ক্ষমতায় এসে এটিকে একটি ট্রাস্টের আওতায় দেওয়ার কথাও উল্লেখ করেন সরকার প্রধান।

এই বিভাগের সব খবর

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে নিজের দল বিএনপির কোনো চাপ ছিল না বলে দাবি করেছেন ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, দল চায়নি, বরং একটি...

বিয়ে করতে এক বছর বিজয়ের পেছনে লেগে ছিলেন রাশ্মিকা

বিজয় দেবরাকোন্ডা আগে বিয়ের প্রস্তাব দেবেন—এমন অপেক্ষায় মোটেই বসে ছিলেন না রাশমিকা মান্দানা। বরং নিজেই টানা এক বছর ধরে বিজয়কে বিয়ের জন্য বোঝানোর চেষ্টা...

উন্নয়নের প্রয়োজনে যেন প্রকৃতি ধ্বংস না হয়: স্মৃতিস্তম্ভ উদ্বোধনে প্রধানমন্ত্রী

যেকোনো স্থাপনা নির্মাণের সময় স্থপতি ও প্রকৌশলীদের প্রকৃতির সুরক্ষায় সর্বোচ্চ সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যতটুকু সম্ভব প্রকৃতিকে আঘাত না...

সর্বশেষ

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে নিজের দল বিএনপির...

বিয়ে করতে এক বছর বিজয়ের পেছনে লেগে ছিলেন রাশ্মিকা

বিজয় দেবরাকোন্ডা আগে বিয়ের প্রস্তাব দেবেন—এমন অপেক্ষায় মোটেই বসে...

উন্নয়নের প্রয়োজনে যেন প্রকৃতি ধ্বংস না হয়: স্মৃতিস্তম্ভ উদ্বোধনে প্রধানমন্ত্রী

যেকোনো স্থাপনা নির্মাণের সময় স্থপতি ও প্রকৌশলীদের প্রকৃতির সুরক্ষায়...

চট্টগ্রাম ও ঢাকায় একদিনে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

চট্টগ্রাম ও ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৫...

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে...

কোরআনের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা

বিত্র কোরআনের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, তাঁদের সাফল্য...