বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে নতুন ইতিহাস তৈরি হয়েছে : জয়

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে নতুন ইতিহাস তৈরি হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং মধ্যম আয়ের সমৃদ্ধ ডিজিটাল রাষ্ট্র গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সজীব ওয়াজেদ জয় লিখেছেন, শেখ হাসিনা যার প্রত্যাবর্তনে তৈরি হয় নতুন ইতিহাস, পুনরুদ্ধার হয় গণতন্ত্র গড়ে ওঠে মধ্যম আয়ের সমৃদ্ধ ডিজিটাল রাষ্ট্র।
তিনি বলেন, ১৯৮১ সালের ১৭ মে, মা-বাবা-ভাই হারিয়ে এক বিষাদগ্রস্থ মন, অশ্রুভেজা চোখ, নিদারুণ কষ্ট বুকে নিয়ে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
জয় বলেন, তিনি দেশে ফিরেছিলেন বলেই আজ আমরা স্বাধীনতার ফল ভোগ করতে পারছি। হিংসার রাজনীতি দূরীভূত হয়ে আজ আমরা সচ্ছল হয়ে উঠেছি, শান্তির নিঃশ্বাস নিতে পারছি একটি সুজলা-সুফলা শ্যামল বাংলাদেশে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, গ্রাম থেকে গ্রামান্তরে, শহর-উপশহর-মফস্বলের প্রতিটি স্তরের মানুষের জীবনমান পরিবর্তনে বৈপ্লবিক কর্মযজ্ঞ সম্পন্ন করেছে আওয়ামী লীগ সরকার।এমনকি তথ্যপ্রযুক্তিসহ শিক্ষাখাতের যে আধুনিকায়ন করা হয়েছে, তার মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের মানবিক ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ পাচ্ছে। বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় স্মার্ট প্রজন্মের হাত ধরে ক্রমেই গড়ে উঠছে স্মার্ট বাংলাদেশ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য সচেতনতা এবং নিরাপদ আশ্রয়বিষয়ক সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালানো হয়েছে। কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে আজ বুধবার দিনভর...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ বুধবার দেশের সমুদ্রবন্দর সমূহের জন্য জারি করা বিশেষ...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে...

সর্বশেষ

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের...

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,...