মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

জামিনে মুক্তির পর কারাফটকেই গ্রেপ্তার পিটিআই নেত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

ইসলামাবাদ হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হওয়ার পর আবারও গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিরিন মাজারি। বুধবার মাজারির মেয়ে ইমান জয়নব মাজারি-হাজি দেশটির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা শিরিন মাজারিকে ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) নির্দেশে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে মুক্তি পাওয়ার কয়েক মিনিট পর পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তবে শিরিন মাজারিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা আমাদের জানা নেই। এ ছাড়া সিনেটর ফালাক নাজ, যিনি হাইকোর্টের আদেশে মুক্তি পেয়েছিলেন, তাকেও আবার গ্রেপ্তার করা হয়েছে।

মাজারি-হাজি এক টুইটে জানিয়েছেন, সিনেটর ফালাক নাজের পরিবার এবং আমি (এবং আমাদের আইনজীবী) আদিয়ালা কারাগারের বাইরে আমার মা এবং ফালাক নাজকে গ্রহণ করার জন্য অপেক্ষা করছিলাম। ইসলামাবাদ পুলিশ তাদের কারাগারের বাইরে থেকে গ্রেপ্তার করে। আমাদের কোনো ধারণা নেই। যেখানে তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে।

এ ছাড়া পিটিআইয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও ফের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খানের গ্রেপ্তারের পর থেকে তার দলের নেতাকর্মীদের ব্যাপকভাবে ধর-পাকড় অব্যাহত রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (১২ মে) ভোরে ইসলামাবাদে সাবেক মন্ত্রী শিরিন মাজারিকে বাসভবন থেকে তাকে আটক করা হয়। সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাড়িতে ঢুকে। এমনটি নিশ্চিত করেছে পিটিআই।

শুধু শিরিনই নয় এর পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে পিটিআইয়ের শীর্ষ নেতা আসাদ উমর, ফাওয়াদ চৌধুরী, শাহ মেহমুদ কুরেশি, আলি মোহম্মদ খান, সেনেটর ইজাজ চৌধুরীও এবং লাহোরে অভিযান চালিয়ে পিটিআই আরেক নেতা সেন্ট্রাল পাঞ্জাবের প্রেসিডেন্ট ড. ইয়াসমিন রশিদকেও ।

এই বিভাগের সব খবর

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ...

সর্বশেষ

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

চট্টগ্রামে এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ২০ আগস্ট

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ...

শফিক-বাবরের ব্যাটিং নৈপুণ্যে দারুণ জবাব পাকিস্তানের

আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরি ও অধিনায়ক বাবর আজমের হাফ-সেঞ্চুরিতে প্রথম...

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে আটকেপড়া জাহাজ সরানো হয়েছে

চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে রিটেইনিং ওয়ালের...