শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সাথে বিজিএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নব–নিযুক্ত চেয়ারম্যান রিয়াল এডমিরাল মোহাম্মদ সোহায়েলের সাথে গতকাল মঙ্গলবার তাঁর কার্যালয়ে বিজিএমইএর প্রথম সহ–সভাপতি সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে বিজিএমইএ নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সৌজন্য সাক্ষাৎকালে বিজিএমইএর প্রথম সহ–সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, চলমান বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রেক্ষিতে রপ্তানি আদেশ স্বল্পতাসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কারণে বাংলাদেশের প্রধানতম রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প কঠিন চ্যালেঞ্জের সম্মুখিন। পরিস্থিতি উত্তরণে সরকার সহ সকলের সহযোগিতায় পোশাক শিল্পখাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে।

এ প্রেক্ষিতে তিনি পোশাক শিল্পের আমদানি ও রপ্তানি কার্যক্রম দ্রুততার সাথে সম্পাদনে বন্দর কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নব–নিযুক্ত চেয়ারম্যান রিয়াল এডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ–সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক এ.এম. শফিউল করিম (খোকন) ও এম. এহসানুল হক।

এই বিভাগের সব খবর

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অন্তত ১৬ জনের মৃত্যু

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩২ জন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতের এই ভূমিকম্পে উপকেন্দ্রের কাছাকাছি...

বাংলাদেশের হ্যান্ডবল সঠিক পথেই আছে : আলোনসো

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে হেরে গেলেও দলের সামগ্রিক অগ্রগতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের স্প্যানিশ কোচ আনা আলোনসো...

মাদারবাড়িতে ১৫ হাজার বর্গফুটের খেলার মাঠ হবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর ঐতিহাসিক মাদারবাড়ি বালুর মাঠে ১৫ হাজার বর্গফুটের একটি দৃষ্টিনন্দন খেলার মাঠ নির্মাণ করা হবে। পাশাপাশি...

সর্বশেষ

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অন্তত ১৬ জনের মৃত্যু

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬...

বাংলাদেশের হ্যান্ডবল সঠিক পথেই আছে : আলোনসো

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে...

মাদারবাড়িতে ১৫ হাজার বর্গফুটের খেলার মাঠ হবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর...

বাংলাদেশকে ১৬০ রানে গুটিয়ে ফাইনালে আফগানিস্তান

বাংলাদেশকে ১৬০ রানে গুটিয়ে দিয়ে ফাইনালের পথে এগিয়ে গেছে...

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...