সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চবিতে প্রথম দিনের ভর্তি পরীক্ষায় ২০ শতাংশ অনুপস্থিত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার ‘এ’ ইউনিটের দুই শিফটের পরীক্ষা দিয়ে শুরু হয় ভর্তিযুদ্ধ। আগামীকাল বুধবার একই ইউনিটের আরও দুই শিফটের পরীক্ষা হবে।

শাটল ট্রেনের সময়সূচি বিপর্যয় হওয়ায় আজ প্রথম শিফটের পরীক্ষা ১৫ মিনিট দেরিতে শুরু হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও বাইরে পরিবহনে অতিরিক্ত ভাড়া
করতে দেখা যায়। ফলে বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়েছে।

বেলা সাড়ে ১১টায় পরীক্ষার হল পরিদর্শন করেন উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরিয়াল বডি। এ সময় উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সোমবার রাতে অতিবৃষ্টির কারণে শাটল ট্রেন ছাড়তে ১৫ মিনিট দেরি হয়। শিক্ষার্থীদের সুবিধার জন্য পরীক্ষাও ১১টার পরিবর্তে ১১টা ১৫ মিনিট পর শুরু হয়েছে।

দুই শিফটের পরীক্ষায় ২০ দশমিক ৫৪ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুই শিফটে মোট ৩৭ হাজার ৩৩৪ পরীক্ষার্থী উপস্থিতের কথা থাকলেও অংশ নেন ২৯ হাজার ৬৭২ জন।

এদিকে পরীক্ষার্থীদের অভিযোগ, ৩০ টাকার রিকশা ভাড়া আদায় করা হচ্ছে ১২০ টাকা। এ ছাড়া যে রুটে বাস ভাড়া ২৫ থেকে ৩০ টাকা, সেখানে নেওয়া হচ্ছে ৫০ টাকা। প্রশাসনের তদারকির অভাবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে শিক্ষার্থীদের এমন ভোগান্তিতে পড়তে হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবীর পলাশ বলেন, অতিরিক্ত ভাড়া যেন না নেয় এ বিষয়ে সোমবার কথা বলেছিলাম। বিষয়টি নিয়ে বাস সমিতিকে সতর্ক করা হবে।

প্রক্টর ড. নুরুল আজিম সিকদার বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ২০১৪ সালের তালিকা অনুযায়ী ভাড়া আদায় করতে বলা হয়েছিল। বাসচালকরাও জালিয়াতি করছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে। ভর্তি পরীক্ষার কারণে ব্যস্ত থাকায় এসব নিয়ে কথা বলার সুযোগ হয়নি।

এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে দৈনিক ৯ বার নগরের বটতলী থেকে চবি ক্যাম্পাসে আসা-যাওয়া করবে শাটল ট্রেন। ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২২ ও ২৩ মে এই সাত দিন ট্রেন ৯ বার যাওয়া-আসা করবে। বটতলী থেকে সকাল ৬টা, সকাল সাড়ে ৬টা, সকাল সোয়া ৮টা, সকাল পৌনে ৯টা, বেলা ১১টা ৪০ মিনিট, দুপুর ১২টা, বিকেল ৩টা, বিকেল ৪টা ও রাত সাড়ে ৮টায় ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে।

ক্যাম্পাস থেকে সকাল ৭টা ৫ মিনিট, সকাল ৭টা ৩৫ মিনিট, সকাল ৯টা ২০ মিনিট, সকাল ১০টা, দুপুর ১টা, দুপুর দেড়টা, বিকেল ৫টা, বিকেল সাড়ে ৫টা ও রাত ৯টা ১০ মিনিটে বটতলীর উদ্দেশে ছেড়ে যাবে।

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...