শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মাহবুবুল আলম চট্টগ্রামে জাপানের অনারারি কনসাল নিযুক্ত

- Advertisement -
Single page 1st Paragraph

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স’র চেয়ারম্যান মাহবুবুল আলমকে চট্টগ্রামে জাপানের অনারারি কনসাল হিসেবে নিযুক্ত করা হয়েছে।
আজ রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি’র উপস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অফ প্রটোকল নায়েম উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে মাহবুবুল আলমকে এই দায়িত্ব হস্তান্তর করেন।
উল্লেখ্য, জাপান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগকে আরো তরান্বিত করা ও বিনিয়োগকারীদের সংশ্লিষ্ট তথ্য প্রদানের লক্ষ্যে মাহবুবুল আলমের নেতৃত্বে চিটাগাং চেম্বার ২০২১ সালে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই)-এর সাথে যৌথ উদ্যোগে চট্টগ্রামে সিসিসিআই জাপান ডেস্ক স্থাপন করে।
চট্টগ্রামের নেতৃস্থানীয় ব্যবসায়ী নেতা মাহবুবুল আলম বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক ট্রেড ও শিল্প উভয় ক্ষেত্রেই একাধিকবার সিআইপি নির্বাচিত হয়েছেন।
মাহবুবুল আলম নতুন এই দায়িত্ব নিয়ে জাপান ও বাংলাদেশ উভয় দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতাপূর্ণ সম্পর্ককে আরো দৃঢ়করণে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।
মাহবুবুল আলম তাঁর ওপর আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পনের জন্য উভয় দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতা ও সমর্থনের জন্য চিটাগাং চেম্বার বোর্ড অব ডাইরেক্টর্স ও বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স’র ট্রাস্টি বোর্ডসহ চট্টগ্রামের সকল ব্যবসায়ীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি যাতে এই নতুন দায়িত্ব যথাযথভাবে ও সফলতার সাথে পালন করতে পারেন এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...