শনিবার, ২৭ জুন ২০২৬

নিরুদ্দেশের আড়াই বছর পর পাওনাদারদের শয়ন কক্ষ মিলল মরদেহ

- Advertisement -
Single page 1st Paragraph

নিরুদ্দেশের আড়াই বছর পর বাড়ির পাশে পাওনাদারের বাড়ির শয়ন কক্ষ হতে খাটের উপর হতে কাজী দিদারুল আলম(৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন রাউজান থানার পুলিশ। নিহতের স্বজনরা দাবী করেছেন পাওনাদাররা তাকে অপহরণ করে পাঁচদিনে ঘরে বন্দি করে রেখে নির্যাতন করে হত্যা করেছেন।

১৬ মে (মঙ্গলবার) বিকাল ৩ টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোকামীপাড়া গ্রামের মৃত সায়ের আহমেদের পুত্র মো. ইউনুসের শয়ন কক্ষ হতে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত কাজী দিদারুল আলম একই গ্রামের কাজী বাড়ির কাজী শামশুল আলমের ছেলে। নিহতের পরিবারের সূত্রে জানা যায়, কাজী দিদারুল আলম দীর্ঘ সময় প্রবাসে ছিলেন। গত সাতবছর পূর্বে দেশে ফিরে শহরে বিভিন্ন ব্যবসা করেন। এই সময় বেশ কয়েকজনের কাছ হতে চড়া সুদে ধার-দেনা করেন। ঋণদাতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রতিবেশী মৃত সায়ের আহমেদের ছেলে ইউনুস ড্রাইভার, মৃত নুরুল আমিনের ছেলে মো. ইদ্রিস ও কামাল মাঝি প্রমুখ।

নিহত কাজী দিদারুল আলম একপর্যায়ে ব্যবসায়ে লোকসানে পতিত হলে চক্রবৃদ্ধি সুদের কারণে দেনার পরিমাণ বেড়ে যায়। এতে করে ঋণদাতা/পাওনাদাররা টাকার জন্য চাপ দিতে থাকেন। চাপের কারণে বিগত ২০২০ সালের নভেম্বরের দিকে পরিবার নিয়ে কাজী দিদারুল আলম নিরুদ্দেশ হয়ে যান। দীর্ঘ আড়াই বছর পর ১৬মে (মঙ্গলবার) বাড়ির সন্নিকটে পাওনাদার মোহাম্মদ ইউনুসের শয়ন কক্ষ হতে পুলিশ তার মরদেহ উদ্ধার করেন। তার আগেই গত শনিবার কাজী দিদারুল আলমকে পাওনাদার একাট্টা হয়ে অপহরণ করে বাড়িতে নিয়ে বন্দি করে রেখে নির্যাতন করেছেন বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জয়নাল আবেদীন বলেন, আজ (মঙ্গলবার) বেলা তিনটা দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনৈক মো. ইউনুসের সেমিপাকা ঘরের একটি শয়ন কক্ষে খাটের উপর গলায় লুঙ্গি পেছানো অবস্থায় কাজী দিদারুল আলম নামের একজনের মরদেহ উদ্ধার করি। নিহত ছোট ভাই কাজী ওয়াহিদুল আলম হত্যার অভিযোগ এনে বলেন, আমার ভাই পাওনাদারের চাপে ২০২০ সালের শেষে দিকে নিরুদ্দেশ হয়ে যায়। পরে পাওনাররা আমাদের বাড়িতে এসে নানান রকম হুমকি-ধমকি দিয়ে একেকসময় একেক অংকের টাকা পাবে বলে দাবী করেন। টাকার প্রকৃত অংক কত তা তারা নির্দিষ্ট করেও বলেন নি। পরে তারা আদালতে আমার ভাইয়ের বিরুদ্ধে মামলাও করেন। তাছাড়াও আমাদের আর্থিক অবস্থাও তেমন ভাল নয়।

গত শনিবার তার সংঘবদ্ধ হয়ে আমার ভাইকে অপহরণ করে ইউনুস ড্রাইভারের বাড়িতে এনে বন্দি করে রাখেন। শনিবার রাতে সামহলদার পাড়ার মোহরম আলী, ছামিদর খোয়াং এলাকার মো. আলম আমাদের বাড়িতে এসে বলেন দিদারুল আলমকে আমরা আটক করে নিয়ে এসেছি। তোমরা টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাও। তখন আমার বাবা তাদের বললেন আমাদের তেমন সামর্থ নেই। আপনারা তাকে পুলিশকে হাতে সোপর্দ করুন। আইনে যা হয় তা হবে। পরে তারা পুলিশ সোপর্দ না করে নির্যাতন করে আমার ভাইকে হত্যা করেছেন। আমরা এই হত্যাকান্ডের বিচার চাই। ঘটনা সংঘটিত মো. ইউনুসের বাড়িতে গিয়ে দেখা যায়, বিছানা হতে প্রায় পাঁচ ফুট উপরে সিলিং ফ্যানে লুঙ্গির একটি অংশ ঝুলে আছে, আরেকটা অংশ নিহত কাজী দিদারুল আলমের গলায় পেছানো। বিছানা পাশে একটি চেয়ারের উপর বেশ কয়েকট সিগারেটের প্যাকেট পড়ে আছে। বাড়িতে ইউনুসের স্ত্রী শামসুর নাহার ছাড়া কাউকে পাওয়া যায় নি। তিনি বলেন, শনিবার তার স্বামী ইউনুসসহ কয়েকজন তাকে লুকিয়ে থাকা অবস্থায় ধরে নিয়ে আসেন। কেন ধরে এনেছে তা জানি না। আমাদের পাশের রুমে থাকতেন। একসাথে খাওয়া-দাওয়াও করতেন। আজ সকালে কয়েকবার চা-নাস্তা খেয়েছিলেন। দুপুরের ভাত খাওয়ার জন্য ডাকতে গেলে দেখি দরজা বন্ধ, কোন সাড়াশব্দ নেই। পরে আমার স্বামীকে বাইর হতে ফোন করে ডেকে এনে দরজার হুক ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখি তিনি সিলিং ফ্যানের সাথে ঝুলে আছেন। তাড়াতাড়ি লুঙ্গি কেটে নামিয়ে নিয়। এরপর হতে আমার স্বামী কোথায় গেছেন তা জানি না। মোবাইলও বন্ধ। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন জানান, আমরা মরদেহ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে। এই বিষয়ে নিহতের পরিবারের পক্ষ হতে মামলার প্রক্রিয়া চলছে। পরবর্তীতে তদন্তের সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত কাজী দিদারুল আলম একই গ্রামের কাজী শামসুল আলমের আট ছেলে ও তিন বোনের মধ্যে বড় ছেলে। তিনি একসময় কাতার, দুবাই ও ওমানের প্রবাস জীবন কাটিয়ে গত ৭বছরপূর্বে দেশে ফিরেন। এক ছেলে আর স্ত্রী রয়েছে তাঁর।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...