বুধবার, ৮ জুলাই ২০২৬

সড়কে বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেই রিকশাচালকের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মারা যাওয়া রিকশাচালক জাহেদ আলীর (২৮) পরিবারকে ৫ লাখ টাকার স্থায়ী জামানত করে দিচ্ছে সরকার। একই সঙ্গে তার পরিবারের যোগ্য কেউ থাকলে বিদ্যুৎ বিভাগে চাকরির ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে মঙ্গলবার (১৬ মে) বিকেলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাশার মো. ফখরুজ্জামান।

তিনি বলেন, আমি প্রতিমন্ত্রীর একসময় ব্যক্তিগত সহকারী ছিলাম। আজ (মঙ্গলবার) সকালে উনার সঙ্গে কথা বলেছি। উনাকে জানিয়েছি ওই রিকশাচালকের ৮ মাসের একটা বাচ্চা রয়েছে। বিয়েও হয়েছে সম্প্রতি। উনাকে কোনো সাহায্য করা যায় কি না? উনি জানতে চান লাইনটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নাকি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের? আমি  উনাকে জানিয়েছি এটা পিডিবির লাইন।

এরপর প্রতিমন্ত্রী আমাকে বলেন, ‘তুমি পিডিবি চেয়ারম্যানের সঙ্গে কথা বল, আমি উনাকে বলে দিচ্ছি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে রিকশাচালকের পরিবারকে ৫ লাখ টাকার এফডিআর করে দেওয়ার জন্য।

ডিসি বলেন, আমি বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমানে সঙ্গে কথা বলি। তিনি আমাকে আশ্বাস দেন, টাকার পাশাপাশি ভুক্তভোগীর পরিবারে যোগ্য কেউ থাকলে চাকরি দেওয়া হবে। বিদ্যুৎ বিভাগের আওতাধীন হয়ত কোনো কোম্পানিতে চাকরির ব্যবস্থা হতে পারে। এরপর আমি পিডিবি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। হয়ত উনার সঙ্গে কথা বলে দুয়েকদিনের মধ্যে কাজ হয়ে যাবে। পিডিবি থেকে এসব টাকা দেওয়া হবে।

এর আগে গত রোববার (১৪ মে) সকালে অক্সিজেন মোড়ে হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে রিকশাচালক জাহেদ আলী দগ্ধ হন। পরবর্তীতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

রিকশাচালক জাহেদ আলী গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়। তবে তিনি পরিবার নিয়ে নগরের কূলগাঁও এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...