বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

লামায় ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

- Advertisement -
Single page 1st Paragraph
বান্দরবান জেলার উপজেলায় নিজ ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে ফের বন্যহাতির আক্রমণে নুরুল আবছার (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার দিনগত রাত ৮টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত কৃষক নুরুল আবছার হারগাজা এলাকার বাসিন্দা মো. ইসলামের ছেলে।

সূত্র জানায়, প্রতিদিনের মত শনিবার সন্ধ্যার দিকে নুরুল আবছার বাড়ির পাশে ধান ক্ষেত পাহারা দিতে যান। এক পর্যায়ে ধান ক্ষেতে বন্যহাতি হানা দিলে তাড়াতে গিয়ে কবলে পড়ে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান নুরুল আবছার। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় নুরুল আবছারের লাশ উদ্ধার করেন স্বজনেরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, কারো কোন অভিযোগ না থাকায় নুরুল আবছারের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করার পাশাপাশি এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল বলেন, গহীন পাহাড়ে খাদ্য সংকট দেখা দেওয়ায় লোকালয়ে হানা দিচ্ছে বন্যহাতি।  নিহত নুরুল আবছারের ওয়ারিশদের বন বিভাগের বিধি মোতাবেক ক্ষতি পূরণ দেয়া হবে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...