মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

ইউক্রেন সীমান্তের কাছে রুশ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত

- Advertisement -
Single page 1st Paragraph

ইউক্রেন সীমান্তের কাছে ২ রুশ যুদ্ধবিমান ও ২ সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার সংবাদ পাওয়া গেছে।

আজ রোববার সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রভাবশালী বাণিজ্য সংক্রান্ত সংবাদমাধ্যম ‘কমারসান্ত’ গতকাল শনিবার এর ওয়েবসাইটে বলেছে, ইউক্রেনের উত্তরপূর্ব সীমান্তের কাছে রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে একটি সুখই সু-৩৪ বোমারু বিমান ও একটি সু-৩৫ যুদ্ধবিমান এবং ২টি এমআই-৮ হেলিকপ্টার ‘প্রায় একই সময়ে গুলি করে ভূপাতিত’ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ‘প্রাথমিক তথ্যে জানা গেছে, যুদ্ধবিমানগুলো ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার প্রস্তুতি নিচ্ছিল। তাদের সমর্থনে হেলিকপ্টারগুলো যাচ্ছিল।’ সেসময় অতর্কিত হামলার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কমারসান্ত’র এই বক্তব্য যুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া রাশিয়ার অন্যান্য সামরিক ব্লগেও দেখা গেছে।

গতকাল রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস টুইটারে একটি হেলিকপ্টারে আগুন ধরে যাওয়ার ছবি পোস্ট করে বলে, ‘ব্রিয়ানস্ক অঞ্চলে একটি হেলিকপ্টারে আগুন ধরে বিধ্বস্ত হয়। জরুরি সেবা বিভাগের সূত্র তাসকে এ তথ্য জানিয়েছে। ২ জন নিহত হয়েছেন।’রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মন্তব্য করতে রাজি হয়নি। ইউক্রেনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

তবে সামাজিক মাধ্যমে ইউক্রেনপন্থিরা জানান, তারা মনে করছেন—৪টি সামরিকযান ধ্বংস হওয়ার বিষয়টি নিছক দুর্ঘটনা নয়।

এই বিভাগের সব খবর

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ...

সর্বশেষ

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

চট্টগ্রামে এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ২০ আগস্ট

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ...

শফিক-বাবরের ব্যাটিং নৈপুণ্যে দারুণ জবাব পাকিস্তানের

আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরি ও অধিনায়ক বাবর আজমের হাফ-সেঞ্চুরিতে প্রথম...

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে আটকেপড়া জাহাজ সরানো হয়েছে

চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে রিটেইনিং ওয়ালের...