ফটিকছড়ি সদরের ধুরুং খালের ব্রীজের রেলিং ভেঙে একটি ড্রাম ট্রাক খালের নিচে পড়ে গেছে । এতে গুরুতর আহত হয় ট্রাক ড্রাইভার শিহাব মিয়া (২৬)।
ট্রাকের সামনের অংশ কেটে আহত ড্রাইভারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে বলে জানান ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা। আহত ড্রাইভার বাঁশখালীর চাতুরী এলাকার বাসিন্ধা।
ট্রাকটি সিলেট থেকে চট্টগ্রামের বালুচড়া এলাকায় যাওয়ার পথে আজ ভোর ৬টায় এ দুর্ঘটনা ঘটে। তবে এসময় গাড়িতে কোন মালামাল ছিল না।

