বুধবার, ৮ জুলাই ২০২৬

ইভান হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড় এলাকায় খুন হওয়া কলেজ ছাত্র আসকার বিন তারেক প্রকাশ ইভান হত্যার ঘটনায় এজাহারভুক্ত  এক আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।তার নাম অনিক দে অন্তু।

শুক্রবার (১২ মে) দিবাগত রাতে হেমসেন লেইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অনিক আনোয়ারার ঘনপুকুর অবিনাশ বাবুর বাড়ির রাখাল হরি দে এর ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ইভান হত্যা মামলার অনিক নামে এক আসামিকে শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে হেমসেন লেইন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২২ এপ্রিল রাতে নগরের চেরাগী পাহাড় সংলগ্ন রাজাপুকুর লেইনের দয়াময়ী ভবনের সামনে ছুরিকাঘাতে ইভান (১৮) খুন হন। ইভান বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাসা এনায়েত বাজারে। এ ঘটনায় ইভানের বাবা এস এম তারেক বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...