বুধবার, ৫ আগস্ট ২০২৬

রাহুল গান্ধীকে সাজা দেয়া বিচারকসহ ৬৮ জনের পদোন্নতি স্থগিত

- Advertisement -
Single page 1st Paragraph

মোদী পদবি নিয়ে অবমাননাকর মন্তব্যের দায়ে ভারতের বিরোধী রাজনৈতিক দল ‘কংগ্রেস’ এর নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এরপরেই ‘বেআইনিভাবে’ সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের সেই বিচারক হরিশ হাসমুখভাই বর্মার পদোন্নতি দিয়েছিল গুজরাট সরকার। কিন্তু সেই পদোন্নতিতে স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি এম আর শাহ ও বিচারপতি সি টি রবিকুমার সুরাট নিম্ন আদালতের বিচারক হরিশ হাসমুখ ভার্মাসহ মোট ৬৭ বিচারকের পদোন্নতি স্থগিত করেন।

গত ২৩ মার্চ বিচারক হরিশ হাসমুখ ভার্মা মোদি পদবি মামলায় রাহুল গান্ধীকে অপরাধী ঘোষণা করে দুই বছরের কারাদণ্ডের রায় দেন। এরপর তার সঙ্গে আরও ৬৭ বিচারককে জেলা আদালতে পদোন্নতি দেয়া হয়। সরকারি এ সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পদোন্নতিবঞ্চিত কিছু বিচারকসহ অন্যরা। গতকাল সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এ আদেশ দেন ওই দুই বিচারপতি।

সর্বোচ্চ আদালতে বিষয়টি বিবেচনাধীন হওয়া সত্ত্বেও গুজরাট হাইকোর্ট কী করে পদোন্নতির সুপারিশ এবং রাজ্য সরকার সে সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে তা নিয়ে সুপ্রিম কোর্ট বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে।

গতকাল গুজরাট হাইকোর্টের সুপারিশ ও রাজ্য সরকারের নির্দেশনামা স্থগিত করে বিচারপতি শাহ ও বিচারপতি রবিকুমারের ডিভিশন বেঞ্চ বলেন, পদোন্নতি পাওয়া প্রত্যেক বিচারককে আগের পদে ফেরত যেতে হবে।

দুই বিচারপতি বলেন, এই স্থগিতাদেশ সাময়িক। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে। বিচারপতি শাহ ১৫ মে অবসরে যাচ্ছেন। প্রধান বিচারপতিকে তিনি মামলাটি উপযুক্ত বেঞ্চে পাঠানোর অনুরোধ করেছেন।

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...