সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ইউআইটিএস বসন্তকালীন নবীন বরণ অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সায়ীদ

শিক্ষার্থীদের আলোকিত মানুষ হয়ে মানবসেবায় আত্মনিয়োগ করতে হবে

- Advertisement -
Single page 1st Paragraph

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে (ইউআইটিএস) বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকাল ১১টায় রাজধানীস্থ বারিধারার ডিপ্লোমেটিক জোন সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসংস্কারক এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।এ সময় তিনি বলেন,ইউআইটিএস একটি শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয।বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এখানে সবচেয়ে কম বেতনে পড়ানো হয়।শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে অনেক সুযোগ তৈরি করে দিয়েছেন শিক্ষানুরাগী আলহাজ সুফি মিজানুর রহমান।তিনি নবীন শিক্ষার্থীদের  শিক্ষা অর্জন করে মানবসেবায় আত্মনিয়োগ করার আহবান জানান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী, ইউআইটিএস ও পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ও পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বুয়েটের প্রাক্তন অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ও কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক এম কায়কোবাদ।

আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট ও ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান এবং সুপ্রীমকোর্টের বিজ্ঞ আইনজীবী, ইউআইটিএসের আইন উপদেষ্টা ও আইন অনুষদের ডিন এডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম রহমত উল্লাহ কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান ভূঁইয়া, গুলশান কমার্স কলেজের অধ্যক্ষ এম এ কালাম।

বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহের ডিন, বিভাগীয় প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলামনাই, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...