সুপ্রিম কোর্টের নির্দেশে ইসলামাবাদের হাইকোর্টে (আইএইচসি) পৌঁছেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এই আদালতে তিনি আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন আবেদন করবেন। আজ ১২ই মে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইমরান খান আইএইচসি-তে পৌঁছান। জিও নিউজের খবর। আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন পেতে ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্টে হাজিরের আদেশ দেন সেদেশের সুপ্রিম কোর্ট। একইসঙ্গে আদালত ইমরানের গ্রেপ্তারকে বেআইনি বলেছেন।
আজ আদালতে হাজির হওয়ার পর ইমরানকে তার বায়োমেট্রিকের জন্য নিয়ে যাওয়া হয়। বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ সাবেক প্রধানমন্ত্রীর জামিন আবেদনের শুনানি করবেন। এদিকে আইএইচসি-তে পিটিআই প্রধানের শুনানিকে ঘিরে শুক্রবার ইমরান খানের সমর্থকরা রাজধানীতে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছে। আর তাদের রুখতে রাজধানীতে জরুরি আদেশ জারি করেছে পাকিস্তান পুলিশ। ইমরান খাঁনকে আবার গ্রেফতার করার প্রকাশ্য হুমকি দিলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী:- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবার গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।বৃহস্পতিবার ১১ ই মে পাকিস্তানের দুনিয়া টিভিকে এ কথা বলেন রানা সানাউল্লাহ। খবর আলজাজিরার। রানা সানাউল্লাহ বলেন, ‘আমরা ইমরান খানকে আবার গ্রেপ্তার করব।শুক্রবার তথা আজ তিনি যদি হাইকোর্ট থেকে জামিন পান, তাহলে আমরা তা বাতিলের জন্য আবেদন করব এবং তাকে আবার গ্রেপ্তার করব।দুর্নীতির অভিযোগে গত ৯ মে পিটিআই প্রধান ইমরান খানকে ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। এ খবরে উত্তাল হয়ে ওঠে গোটা পাকিস্তান।মূলত ইমরানকে আটকের দুই দিন পর সহিংস বিক্ষোভ শুরু হয়েছিল।
এরইমধ্যে দেশটির সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তার বেআইনি বলে রায় দিয়েছে।বৃহস্পতিবার ১১ মে এ রায়ের পর দেশটিতে সহিংসতা কমতে দেখা গেছে। তবে এখনই মুক্তি পাচ্ছেন না পিটিআই প্রধান। ইমরান খানকে শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হতে বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল।
সেখানে যে মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই আল-কাদির ট্রাস্ট মামলার শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে সরকারি কর্মকর্তারা সুপ্রিম কোর্টের এই রায়ের সমালোচনা করেছেন। অনেকে ইমরানের প্রতি প্রধান বিচারপতির পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপদেষ্টা আজম তারার সাংবাদিকদের বলেছেন, প্রধান বিচারপতি বন্দিয়ালের এখন সুপ্রিম কোর্টে ইমরান খানের দলের পতাকা উত্তোলন করা উচিত, নয়তো তার ঘোষণা করা উচিত যে আদালতটি ইমরানের দলের। সূত্র:-আল জাজিরা ও জিয়ো টিভি

