শনিবার, ১ আগস্ট ২০২৬

৭ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩ লাখ ইয়াবাসহ আটক ২

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের টেকনাফ সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথক চারটি অভিযান চালিয়ে সাত কেজি ৩৮২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও পৌনে তিন লাখের বেশি ইয়াবা ট্যাবলেটসহ দুই পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১০ মে) রাতে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিডং জেলার মংডু থানার প্রামপুর এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে মো. রবি মোল্লা (২৩) এবং একই এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ আয়াজ (২৫)।

লে. কর্নেল মহিউদ্দীন বলেন, বুধবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর বড়ইতলী এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান টেকনাফে ঢুকবে এমন খবরে বিজিবির দুইটি দল অভিযান চালায়।

একপর্যায়ে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে কাঠের নৌকা নিয়ে দুইজন সন্দেহজনক লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দিলে তারা পালানোর চেষ্ঠা করে। পরে ধাওয়া করে নৌকাটিতে তল্লাশি চালিয়ে মাছ ধরার জালের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ৭ কেজি ৩৮২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

এদিকে বুধবার মধ্যরাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাফ নদীর দক্ষিণ নোয়াপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫০ হাজার সাবরাং নাফ নদীর নাজিরপাড়া এলাকা থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

বিজিবির ওই কর্মকর্তা জানান, ক্রিস্টাল মেথ আইস এবং ইয়াবাসহ আটক ব্যক্তিদের নামে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। এছাড়া মালিকবিহীন উদ্ধারকৃত ইয়াবাগুলো বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...