বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

গাজায় ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি কমান্ডার নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের একটি অ্যাপার্টমেন্টে ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) শীর্ষস্থানীয় কমান্ডারসহ দুই জন নিহত হয়েছেন।

পিআইজে’র বরাতে আল-জাজিরা জানিয়েছে, সংগঠনটির ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রধান আলী হাসান গালি স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বিমান হামলায় নিহত হয়েছেন। তিনি আবু মুহাম্মদ নামেও পরিচিত ছিলেন।

গাজা শহর থেকে আল জাজিরার সাংবাদিক ইসাম আদওয়ান বলেন, আলী গালি ফিলিস্তিনি ইসলামিক জিহাদের রকেট উৎক্ষেপণ ইউনিটের প্রধান এবং সামরিক কাউন্সিলের একজন সিনিয়র ব্যক্তিত্ব হিসাবে পরিচিত ছিলেন।

তিনি আরও বলেন, ২০১৪ সালের যুদ্ধের সময়ও ইসরাইলি বিমান হামলার লক্ষ্যবস্তু ছিলেন তিনি। তবে সে সময় বেঁচে গিয়েছিলেন।

এর আগে বুধবার গাজা থেকে থেকে ৪৬০টিরও বেশি রকেট ইসরাইলের দিকে ছোড়া হয়েছে। এতে ইসরাইলের আশ্রয়কেন্দ্রে থাকা বেশ কয়েকজন আহত হয়েছে। জবাবে ইসরাইলি সেনাবাহিনী গাজায় ১৩০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মঙ্গলবার সকাল থেকে ইসরাইল যখন পিআইজে’র বিরুদ্ধে অভিযান শুরু করে তখন থেকে গাজায় ২৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক এবং তিন জন পিআইজে কমান্ডার রয়েছেন।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার জন্য জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী টর ওয়েনেসল্যান্ড বলেছেন, আমি ইসরাইলি বিমান হামলায় বেসামরিক মানুষের মৃত্যুর নিন্দা জানাই। এটি অগ্রহণযোগ্য।

তিনি যোগ করেন, আমি সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সংযম অবলম্বন করার এবং উত্তেজনা এড়াতে অনুরোধ করছি

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...