মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

যুবককে খুনের দায়ে বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

- Advertisement -
Single page 1st Paragraph

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শিবপুর এলাকায় ছৈয়দ আহম্মদ নামে এক যুবককে হত্যার দায়ে বাবা ও দুই ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১০ মে) লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, রায়পুর পৌরসভার শিবপুর এলাকার বাসিন্দা আব্দুল মালেক ও তার দুই ছেলে মো. খালেক ও জাহিদুল ইসলাম। নিহত ব্যক্তি রায়পুর পৌর শহরের শিবপুর এলাকার শামছুল হক বেপারীর ছেলে ছৈয়দ আহম্মদ। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৭ আগস্ট ছৈয়দ আহম্মদ বাড়ির পাশের একটি নির্মাণাধীন মসজিদের টাকা উত্তোলন করতে যান। পরে টাকা উত্তোলন নিয়ে জাহিদুলের সঙ্গে তার মারামারির ঘটনা ঘটে। এ সময় ছৈয়দকে হত্যার হুমকি দেন জাহিদুল। পরে স্থানীয়ভাবে ছৈয়দ আহম্মদকে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে একই দিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে আসামিরা ছৈয়দকে ফের মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় পরের দিন নিহতের মা রানি বেগম বাদী হয়ে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে দণ্ডপ্রাপ্ত আসামিরাসহ চারজনের নাম সন্দেহজনকভাবে এজাহারে উল্লেখ করা হয়।

সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন জানান, ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালী জেলা কার্যালয়ের মোহাম্মদ নাজমুল হোসেন তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় দেন আদালত।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...