মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

তিন সপ্তাহের যুদ্ধে সাত লাখ সুদানি বাড়ীঘর ও একলাখ সুদানি দেশ ছেড়েছে:জাতিসংঘ

- Advertisement -
Single page 1st Paragraph

জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, উত্তর আফ্রিকার দেশটির নিয়ন্ত্রণের জন্য লড়াইরত দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গত মাসে সহিংসতা শুরু হওয়ার পর থেকে ৭ লাখের বেশি সুদানি তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
আইওএম জানিয়েছে, আরও এক লাখ সুদানি দেশ ছেড়ে পালিয়েছে।সৌদি আরবের জেদ্দায় তৃতীয় দিনের আলোচনার জন্য যুদ্ধরত উভয় গোষ্ঠীর দূতদের বৈঠকের একদিন পর নতুন পরিসংখ্যান প্রকাশ করা হয়।

তিন সপ্তাহের বেশি সময়ের যুদ্ধের পর খার্তুম এবং সুদানের অন্যান্য শহরগুলোতে খাদ্য, আশ্রয়, চিকিৎসা সেবার প্রয়োজনে কয়েক হাজার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দেয়া এই আলোচনার লক্ষ্য।
ইতোমধ্যে সৌদি আরব প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা সুদানকে ১০ কোটি ডলারের সহায়তা দেবে।

জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে সুদানের সামরিক বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বে আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে ১৫ এপ্রিল যুদ্ধ শুরু হয়।

বারবার যুদ্ধবিরতি চুক্তি সংঘাতের অবসান ঘটাতে এমনকি সহিংসতা হ্রাসেও ব্যর্থ হয়েছে। সুদানের রাজধানী খার্তুমের প্রত্যক্ষদর্শীরা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, তারা সোমবার শহরের কেন্দ্রস্থলে এবং এর আশেপাশে নতুন করে বন্দুকযুদ্ধ এবং বিমান হামলার শব্দ শুনেছেন।
সুদানের নাগরিকরা আশা আর সংশয়ের মিশ্রণে জেদ্দায় আলোচনার দিকে তাকিয়ে আছেন।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটিজ সম্প্রতি বলেছে, তারা ২ লাখ মানুষকে সহায়তা প্রদানের উদ্দেশে সুদানিজ রেড ক্রিসেন্ট সোসাইটিকে সমর্থন করার জন্য একটি জরুরি আবেদন শুরু করেছে।

(এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।)

 

এই বিভাগের সব খবর

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ...

সর্বশেষ

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

চট্টগ্রামে এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ২০ আগস্ট

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ...

শফিক-বাবরের ব্যাটিং নৈপুণ্যে দারুণ জবাব পাকিস্তানের

আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরি ও অধিনায়ক বাবর আজমের হাফ-সেঞ্চুরিতে প্রথম...

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে আটকেপড়া জাহাজ সরানো হয়েছে

চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে রিটেইনিং ওয়ালের...