মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

পুতিন বলেছেন বিশ্ব 'টার্নিং পয়েন্টে এখন

,বিজয় উদযাপনের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা

 রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ ৯ই মে বিজয় দিবসে একটি সামরিক কুচকাওয়াজে সভাপতিত্ব করছেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৭৮তম বার্ষিকী।কেন্দ্রীয় মস্কোর রেড স্কোয়ারে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পুতিন বলেছেন যে সভ্যতা একটি “নির্ধারক মোড়” এবং রাশিয়ার বিরুদ্ধে প্রকৃত যুদ্ধ শুরু হয়েছে।আজকের দিনকে কেন্দ্র করে যুদ্ধরত দুই পক্ষের মিত্ররা ব্যাপক কথার ফুলঝুরি ছুটিয়েছে একে অন্যের প্রতি।একই সাথে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে হামলা জোরদার করা হয়েছে
। গতকাল রাশিয়া ইউক্রেনের রাজধানীতে প্রায় ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, এটি কয়েক দিনের মধ্যে দ্বিতীয় হামলা।ইউক্রেন অবশ্য বলেছে যে দেশের বেশিরভাগ অংশে বিমান হামলার সতর্কবার্তা ছড়িয়ে পড়ার পরে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ানদের সবগুলি ক্ষেপনাস্ত্রকে গুলি করে ফেলেছে। ওদিকে আজ ৯ ই মে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লেয়েন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার জন্য কিয়েভে পৌঁছেছেন।রাশিয়ার পক্ষে সরব হয়েছেন কিম জং উন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন যে রাশিয়া সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে ছিলো,আছে ও থাকবে।উত্তর কোরিয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ প্রচারিত কিমের এই মন্তব্য যা ষ্পষ্টতঃই ইউক্রেন এবং তার পশ্চিমা সমর্থকদের লক্ষ্য করে করা হয়েছে। অন্যদিকে ইইউকে মস্কোর দ্বারা ভয় পাওয়া উচিত নয়, বলেছেন জার্মান চ্যান্সেলর৷জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ বলেছেন, ইইউকে মস্কোর সামরিক শক্তির কুচকাওয়াজ দেখিয়ে ভয় দেখানো যাবেনা।বরং যতদিন সময় লাগবে ইউক্রেনকে সমর্থন করে যাবে ইইউ। আমাদের এই ধরনের শক্তির নাটকে ভয় পাওয়া উচিত নয়! ইউক্রেনের প্রতি আমাদের সমর্থনে অটল থাকবে তা যতদিন লাগে। রাশিয়ার হাতে আটক ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টার ইভান গারশকোভিচের স্বীকারোক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুধুমাত্র “চাপ ও হুমকির চেষ্টা” করা হয়েছে, আরআইএ বার্তা সংস্থা উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভকে উদ্ধৃত করে বলেছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে গের্শকোভিচকে মার্চ মাসে গুপ্তচরবৃত্তির অভিযোগে অন্যায়ভাবে আটক করা হয়েছে, যা তিনি এবং তার সংবাদপত্র অস্বীকার করেছে। ইউক্রেন বলেছে তাদের বিমান প্রতিরক্ষা ২৫টির মধ্যে ২৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে যা প্রধানত রাজধানী কিয়েভে নিক্ষেপ করা হয়েছে এবং এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এটি ছিল ইউক্রেনে রাশিয়ার বড় বিমান হামলার পরপর দ্বিতীয় রাত এবং এই মাসে এখনও পর্যন্ত পঞ্চম।
ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপে কটাক্ষ করে বলেছে, “রাতারাতি ‘পবিত্র’ ৯ মে তারা ইউক্রেনের ভূখণ্ডে আক্রমণ শুরু করে। কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্গেই পপকো বলেছেন, রুশরা বেসামরিক মানুষকে হত্যার চেষ্টা করছে।আগ্রাসীর পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে তিনি জানিয়েছেন।কিয়েভের দক্ষিণ-পশ্চিমে হলোসিভস্কি জেলার একটি বাড়ির উপর ধ্বংসাবশেষ পড়েছিল কিন্তু তাতে সামান্য ক্ষতি হয়েছে বলেছেন কিইভের মেয়র ভিটালি ক্লিটসকো।মধ্য কিয়েভের প্রায়শই লক্ষ্য করা শেভচেনকিভস্কি জেলার একটি রাস্তায় ধ্বংসাবশেষ পড়ে আছে। জাতিসংঘের মহাসচিব বলেছেন যে তিনি ইউক্রেনের যুদ্ধে একটি ব্যাপক যুদ্ধবিরতিতে পৌঁছানোর তাৎক্ষণিক সম্ভাবনা দেখছেন না, স্প্যানিশ পত্রিকা এল পাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।গুতেরেস বলেন,দুর্ভাগ্যবশত, আমি বিশ্বাস করি যে এই পর্যায়ে শান্তি আলোচনা সম্ভব নয়। উভয় পক্ষই নিশ্চিত যে তারা জিততে পারে। চার্লস পঞ্চম ইউরোপীয় পুরস্কার গ্রহণের জন্য স্পেনে থাকা গুতেরেস এল পাইসকে বলেছিলেন যে জাতিসংঘ পরিবর্তে রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সাথেই ব্ল্যাক সি শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়ানোর মতো কংক্রিট সমস্যা সমাধানের জন্য আলোচনার দিকে মনোনিবেশ করছে, যার মেয়াদ শেষ হতে চলেছে ১৮ই মে। “এই মুহূর্তে, আমি অবিলম্বে অর্জনের কোন সম্ভাবনা দেখছি না। একটি ব্যাপক যুদ্ধবিরতি, একটি শান্তি আলোচনা জাডীয় কিছু”।জাতিসংঘ মহাসচিব বলেছেন। সূত্র: আল জাজিরা, রায়টার্স,এপি ও বিবিসি।

এই বিভাগের সব খবর

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ...

সর্বশেষ

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

চট্টগ্রামে এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ২০ আগস্ট

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ...

শফিক-বাবরের ব্যাটিং নৈপুণ্যে দারুণ জবাব পাকিস্তানের

আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরি ও অধিনায়ক বাবর আজমের হাফ-সেঞ্চুরিতে প্রথম...

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে আটকেপড়া জাহাজ সরানো হয়েছে

চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে রিটেইনিং ওয়ালের...