বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নাসিক নির্বাচন

শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সবাই, তৈমুরের থাকা না থাকা নিয়ে গুঞ্জন,আনোয়ার প্রধান আটক

- Advertisement -
Single page 1st Paragraph

গতকাল(১২ জানুয়ারি) সকালে শহরে বিশাল শোডাউন করেছেন,সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোটে শেষ পর্যন্ত থাকবেন বলে নিশ্চিত করে পরিবেশ শান্ত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন, তারপরেও ভোটের মাঠে এডভোকেট তৈমুর আলম খন্দকার এর শেষ পর্যন্ত থাকা না থাকা নিয়ে নগরবাসীর মাঝে কৌতুহল থেকেই যাচ্ছে।মূলতঃ হঠাৎ করেই কয়েকজন বিএনপি নেতাকে পুলিশ আগের মামলায় গ্রেফতার করলে এই অজুহাতে ভোট বর্জন করতে পারেন তৈমুর এমন আশংকা প্রকাশ করেন নগরবাসীর সাথে সাথে রাজনৈতিক বিশ্লেষকগণও।সর্বশেষ গতরাতে নিজ বাসভবন মাসদাইর থেকে গ্রেফতার হয়েছেন আসন্ন বার
নির্বাচনে বিএনপি প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী এইচ এম আনোয়ার প্রধান।যিনি জেলা মৎস্যজীবী দলের আহবায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক পদেও আসীন।ফতুল্লা মডেল থানার পরিদর্শক শামীম আহমেদ তাঁর আটকের খবর নিশ্চিত করে বলেন আগের দুটি মামলায় পলাতক থাকা
আনোয়ার প্রধানকে তাঁরা গ্রেপ্তার করেছেন।
এদিকে নাসিক নির্বাচনের প্রচার সময় সীমা ফুরিয়ে আসছে।আইন অনুযায়ী শুক্রবার(১৪ জানুয়ারি) প্রচারের শেষ দিন।আজ সকাল থেকেই মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীগণ বেড়িয়ে পড়েছেন প্রচারে।আওয়ামী লীগ মনোনীত ডা. সেলিনা হায়াত আইভী আজ সকাল সাড়ে নয়টায়
নিজ বাসভবন থেকে শুরু করেন প্রচার।এতোদিন নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন, আজই প্রথম নিজের এলাকায় গণসংযোগ
করছেন তিনি। ইসলামি আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ আছেন নগরীর ১৭ও১৮নং ওয়ার্ডে।
সিদ্ধিরগন্জে আছেন খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন ও খেলাফত আন্দোলনের মোঃ জসিমউদদীন আহমেদ।প্রত্যেক প্রার্থীর সাথেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন সঙ্গী হিসেবে।

এই বিভাগের সব খবর

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি প্রসূতি ও নবজাতক সেবা চালু করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার গর্ভবতী নারী ও নবজাতকদের জরুরি স্বাস্থ্যসেবা...

সিডিএ’র ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ

চট্টগ্রামের ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা আনার বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সঙ্গে আলোচনা করেছে নিউভিশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আজ...

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী

ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে এখন গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ইন্সপেক্টর জেনারেল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে...

সর্বশেষ

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি...

সিডিএ’র ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ

চট্টগ্রামের ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত...

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী

ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে...

এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জ্যোতির

আসন্ন এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত...

সিএমপির ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা সমাধানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের...