মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

পেরুতে সোনার খনিতে আগুন লেগে ২৭ জন জীবন্ত দগ্ধ,আহত শতাধিক

- Advertisement -
Single page 1st Paragraph

দক্ষিণ পেরুর দূরবর্তী একটি সোনার খনিতে বিস্ফোরণের পরে আগুন লাগে। শনিবার রাতের শিফটে এ ঘটনা ঘটে, এতে কমপক্ষে ২৭ জন শ্রমিক নিহত হয়েছে।আরও শতাধিক শ্রমিক আহত হয়ে চিকিৎসাধীন আছেন। পেরুর স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আরেকুইপা অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ মিটার নিচে লা এস্পেরানজা ওয়ান খনিতে সম্ভবত একটি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

খনিটি পরিচালনাকারী ইয়ানাকুইহুয়া কোম্পানি জানিয়েছে, আগুন লাগার পর ১৭৫ জন শ্রমিককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আরেকুইপার ফিসক্যাল ডিস্ট্রিক্টের পাবলিক মিনিস্ট্রি এক বিবৃতিতে বলেছে, তদন্তকারীরা দুর্ঘটনার পরিস্থিতি স্পষ্ট করার জন্য কাজ করছে।বিবৃতিতে বলা হয়েছে, “তদন্ত চলাকালীন প্রসিকিউটর কার্যালয় মর্মান্তিক এই ঘটনার কারণ এবং জড়িতদের ভূমিকা নির্ধারণ করবে।” পুলিশ তথ্য সংগ্রহ করে হতাহতের পরিচয় জানার পর রবিবার আগুনের খবর প্রকাশ পায়।পেরুর জ্বালানি এবং খনি মন্ত্রকের তথ্য অনুসারে, শনিবার সোনার খনির দুর্ঘটনাটি দুই দশকের বেশি সময়ের মধ্যে দেশের একক মারাত্মক দুর্ঘটনা। পেরু হলো দক্ষিণ আমেরিকার শীর্ষ স্বর্ণ উৎপাদক।

স্বর্ণ খনি দেশটির একটি মূল শিল্প।সেখানে সোনার খনিতে দূর্ঘটনা প্রায়শঃই ঘটে থাকে। ২০২২ সালে দেশটিতে খনি দুর্ঘটনায় ৩৮ জন নিহত হয় যা ল্যাটিন আমেরিকান খনির নিরাপত্তা বিষয়ক উদ্বেগ তুলে ধরে।২০০২ সাল পেরুর সবচেয়ে মারাত্মক বছর ছিল। সেবারে বিভিন্ন খনির দুর্ঘটনায় ৭৩ জন নিহত হয়েছিল। সূত্র :- আল জাজিরা ও এপি।

এই বিভাগের সব খবর

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে, যা জনগণের প্রত্যাশা পূরণ...

সর্বশেষ

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...

জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

চট্টগ্রামে এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ২০ আগস্ট

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ...

শফিক-বাবরের ব্যাটিং নৈপুণ্যে দারুণ জবাব পাকিস্তানের

আব্দুল্লাহ শফিকের সেঞ্চুরি ও অধিনায়ক বাবর আজমের হাফ-সেঞ্চুরিতে প্রথম...

চট্টগ্রাম বন্দরের প্রবেশপথে আটকেপড়া জাহাজ সরানো হয়েছে

চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে রিটেইনিং ওয়ালের...