বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

রোটারী ক্লাব অব চিটাগাং ইস্ট-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

- Advertisement -
Single page 1st Paragraph

 অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ ও ভ্রাতৃত্বের বন্ধনে সমাজের মঙ্গল কামনায় নিরন্তর কাজ করার শপথ ঈদ আনন্দের বার্তায় সম্প্রীতির বন্ধন রচনার আহবান জানিয়ে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মুসলিমদের বৃহত্তর ধর্মীয় উৎসবের মূল সুরই হলো অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ হওয়া ও ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধভাবে সমাজের মঙ্গল কামনায় নিরন্তর কাজ করা। বক্তারা আরো বলেন, মানুষের জন্য তথা সমাজের সামগ্রিক উন্নয়নে যার যতটুকু ভূমিকা রাখার সুযোগ আছে তার ন্যুনতম দায়িত্বও যদি যথাযথ পালন করা হয় তবে বদলে যাবে দেশ। সমৃদ্ধির সোনালী সোপান তৈরি হবে দেশ জুড়ে। রোটারী ক্লাব অব চিটাগাং ইস্ট-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

সোমবার(৮ মে) বিকেল ৫টায় ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান কামরুল ইসলাম ও রোকসানা আক্তার রুনা দম্পতির সৌজন্যে তাঁদের খুলশিস্থ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট এ.কে. এম সাইদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সেক্রেটারি ইলেক্ট রোটারিয়ান লেখক-সাংবাদিক শওকত বাঙালির সঞ্চালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-ক্লাব মেম্বার রোটারিয়ান পিপি এ.আর খান, রোটারিয়ান পিপি কর্নেল (অব.) এবিএম জয়নুর রশীদ, রোটারিয়ান পিপি কামরুল ইসলাম, রোটারিয়ান পিপি মির্জা মুনিরুল হক, চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ রোটারিয়ান পিপি হাসিনা আক্তার লিপি, রোটারিয়ান পিপি রাকিবুল ইসলাম, রোটারিয়ান পিপি মোহাম্মদ শহীদ উল্লাহ, রোটারিয়ান পিপি জয় দেব দাশ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান নাসিমা আখতার, রোটারিয়ান নিলুফার আজাদ, রোটারিয়ান ডা. মাহাদী হাসান, রোটারিয়ান অধ্যক্ষ শ্যামল মজুমদার, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান বৃজেট ডায়েস, নতুন সদস্য বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন এর পরিচালক রোটারিয়ান খায়রুল আলম সুজন ছাড়াও রোটারী ক্লাব অব চিটাগাং ইস্টের চার্টারড প্রেসিডেন্ট মেহ্নাজ কামরুল, পিপি সাদাফ উল ইসলাম সহ সদস্যরা এবং সকল সদস্যের পরিবারও উপস্থিত ছিলেন। সভায় ক্লাব সদস্যরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রোটারিয়ান শওকত বাঙালি ও শাহীন শওকত তাহা দম্পতি ‘বেস্ট কাপল’ নির্বাচিত হন। রোটারিয়ান পিপি কর্নেল (অব.) এবিএম জয়নুর রশীদের বিবাহ বার্ষিকী, রোটারিয়ান পিপি জয় দেব দাশ ও রোটারিয়ান খায়রুল আলম সুজনের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। ডিনার আয়োজন এবং র‌্যাফেল ড্র’র মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...