শনিবার, ১ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা-

কুতুবদিয়ায় দিঘী ভরাট করে স্টেডিয়াম নির্মাণের প্রতিবাদ জানিয়েছেহিউম্যান রাইটস ফাউন্ডেশন

- Advertisement -
Single page 1st Paragraph

পর্যাপ্ত খালি জায়গা থাকা সত্ত্বেও কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের ঐত্যিবাহী প্রাচীন জলাশয় উত্তর মুড়ালিয়া দিঘী ভরাট করে স্টেডিয়াম নির্মাণের প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন -বিএইচআরএফ।

 

সংগঠনের চেয়ারপার্সন এডভোকেট এলিনা খান, মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান,কক্সবাজার জেলা সভাপতি এডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম, সেক্রেটারি এডভোকেট সাকী এ কাউসার, কুতুবদিয়া উপজেলা সভাপতি এডভোকেট রফিকুল আহসান, সহ সভাপতি প্রফেসরএড. দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মনসুর হায়াৎ প্রমুখ এক যৌথ বিবৃতিতে কুতুবদিয়ার ফুসফুস খ্যাত অক্সিজেন পকেট বড়ঘোপ উত্তর মুড়ালিয়া দিঘী ভরাট করে স্টেডিয়াম নিমার্ণের প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিদাতারা বলেন,স্টেডিয়াম নির্মাণের জন্যে আশে পাশে পর্যাপ্তখালি জায়গা থাকা সত্ত্বেও পুকুর ভরাট করে স্টেডিয়াম নির্মাণের আত্নঘাতি সিদ্ধান্ত মর্মে উল্লেখ করেন। একপর্যায়ে চট্টগ্রামের ফুসফুস সিআরবি রক্ষার মতো কুতুবদিয়ার জলাশয় জীববৈচিত্র্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ প্রত্যাশা করেন। যেহেতু আশেপাশে স্বল্পমূল্যের প্রচুর আবাদি জমি আছে, সেহেতু সরকারি নিয়ম অনুযায়ী সেসব অধিগ্রহণ করে একটি সুন্দর-দৃষ্টিনন্দন-পরিবেশ বান্ধব-সবুজবেষ্ঠনী দেয়া আধুনিক স্টেডিয়াম নির্মাণ করে সাগরকন্যা কুতুবদিয়া দ্বীপকে ভবিষ্যতের বড় ধরণের পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা সম্ভব।

প্রকৃত পক্ষে একটা আধুনিক স্টেডিয়ামের পাশে সাঁতার কাটার মতো একটা দীঘি থাকলে, সেটা স্টেডিয়ামের পরিপূরক হয়ে, সুইমিংপুল, হিসেবে কাজ করবে এবং সৌন্দর্য বাড়াবে । এছাড়া ভবিষ্যতে জরুরী পানির প্রয়োজনে, প্রাকৃতিক দুর্যোগে ও অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিসের জন্যে ‘ওয়াটার স্টোরেজ’ হিসেবে কাজে লাগবে ।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মোহাম্মদ জিল্লুর রহমান (৩০) নামে এক যুবকের নিহত হয়েছেন। এ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো...

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা...