বুধবার, ১৫ জুলাই ২০২৬

ছেলের হত্যাকারীদের নাম বলেই বাবা ঢলে পড়লেন মৃত্যুর কোলে

- Advertisement -
Single page 1st Paragraph

টেলিভিশন ক্যামেরার সামনে ছেলের হত্যাকারীদের নাম বলেই বাবা ঢলে পড়লেন মৃত্যুর কোলে।ঘটনাটি ঘটেছে কুমিল্লায়।

কুমিল্লায় এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেম করায় প্রেমিকার পরিবারের সদস্যদের পিটুনির পর মাহিন মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

এদিকে সাংবাদিকরা ওই যুবকের মৃত্যুর খবর সংগ্রহ করতে গেলে টেলিভিশন সাংবাদিকদের ক্যামেরার সামনে হত্যাকারীদের নাম বলতে বলতে মৃত্যুর কোলো ঢলে পড়েন বাবা হীরণ মিয়া (৫০)।

রোববার জেলার আদর্শ সদর উপজেলার মধ্যম মাঝিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে বাবা-ছেলের মৃত্যুর পর বাড়ি ছেড়ে পালিয়েছে ওই স্কুলছাত্রীর পরিবার।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই স্কুলছাত্রীর পরিবারের সদস্যরা মাহিনকে বেধড়ক পেটায়। পরে বুকে ব্যথা অনুভব করলে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থেকে বাড়ি ফেরার পথে মাহিনের মৃত্যু হয়। এর পরই মারা যান বাবা হীরণ মিয়া।

মৃত্যুর আগ মুহূর্তে হীরণ মিয়া বলেন, ‘হোসেন আর জাহাঙ্গীর ছেলেকে মেরে ফেলেছে। তিনি বলেন, বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন। ঘটনার দিন বাড়িতে ছিলেন না। সেই সুযোগ ছেলেকে ধরে নিয়ে মারধর করা হয়। মারধরে ছেলে বুকে ব্যথা বলতে বলতে মারা গেলো’।

এক পর্যায়ে ক্যামেরায় সাংবাদিকদের বক্তব্য দেওয়ার সময় মারা যান বাবা।

এদিকে মাহিনের প্রেমিকা স্কুলছাত্রী তন্নী জানায়, আমরা আদালতে বিয়ে করেছি। কিন্তু আমার পরিবার বিষয়টি মানতে রাজি হয়নি। বৃহস্পতিবার রাতে তারা আমার স্বামীকে পিটিয়ে হত্যা করে। আমাকে ঘর থেকে বের হতে দেয়নি।

এলাকাবাসী জানান, মাহিন ও তিন্নির প্রেমের বিষয়টি এলাকার সবাই জানতো। কয়েকবার বিচারও হয়েছিলো। ছেলের পরিবার মেনে নিলেও মেয়ের পরিবার মেনে নেয়নি। যার ফলে এই ঘটনাটি হয়েছে। মাহিনের বোনের দেবর, ভাসুরসহ অন্য আত্মীয়রা মিলে মাহিনকে হত্যা করেছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কামরান হাসান জানান, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলেছে

এই বিভাগের সব খবর

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ নিয়ে ভারত সরকার কোনো মন্তব্য করেনি। তবে জানিয়েছে, যেকোনো প্রত্যর্পণ আইনগত বিষয়। আইনি প্রক্রিয়াতেই...

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

চট্টগ্রাম নগরে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে নগরীর যেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেসব স্থানের জলাবদ্ধতার প্রকৃত কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চট্টগ্রাম...

বন্যার্তদের কাছে খাবার পৌঁছে দিতে হবে: রিজভী

পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা...

সর্বশেষ

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা...

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

চট্টগ্রাম নগরে সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে নগরীর যেসব এলাকায়...

বন্যার্তদের কাছে খাবার পৌঁছে দিতে হবে: রিজভী

পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান...

৩ দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত, পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের সঙ্গে...

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র...