শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

শেষ ম্যাচে প্রত্যয়ী নিউজিল্যান্ডকে হারাতে পারলোনা পাকিস্তান,ক্লীন সুইপ অধরাই থেকে গেলো

- Advertisement -
Single page 1st Paragraph

পুরো ওডিআই সিরিজে নিউজিল্যান্ডকে আজকের মতো প্রত্যয়ী মনে হয়নি।আজ ওদের বডি ল্যাংগুয়েজ বলছিল যাই হোক না কেনো “ক্লীন সুইপ” হবেনা ওঁরা।টস জিতে ব্যাট করতে নেমে পাক বোলারদের বেশ ভালোই খেলছিলো কিউই ব্যাটাররা।৩৬ ওভার শেষে কিউইদের সংগ্রহ ছিলো ২১৪/৩।উইকেটে ওপেনার উইলি ইয়ং ও টম ল্যাথাম।তখন তিনশো চল্লিশকে সম্ভাব্য টোটাল বলছিলেন টিভি ভাষ্যকারগন।৩৭ তম ওভারে উইকেট রক্ষক মোহাম্মদ রিজওয়ানের বহুদিন চোখে লেগে থাকার মতো অবিশ্বাস্য এক ক্যাচে ইয়ং ফিরে গেলে রানের লাগাম টেনে ধরে পাক বোলাররা।

শেষ চৌদ্দ ওভার পুরোটাও খেলতে পারেনি কিউইদের বাকি সাত ব্যাটার।তিন বল আগে অলআউট হয় তাঁরা ২৯৯ রানে।শাহিন শাহ আফ্রিদি স্লগে খুব ভালো বোলিং করেন।৪৬ রানে ৩ উইকেট পান তিনি। আগের ম্যাচে ফখর জামানকে বিশ্রাম দিলেও ক্লীন সুইপের জন্য সেরা একাদশ নামায় পাকিস্তান।কিন্তু শুরুতেই বলেছি,আজ কিউইরা ছিলো প্রত্যয়ী

।৩০০ রানের লক্ষ্যে নেমে ৬৪ রানেই ফিরে যান পাক টপ অর্ডারের চারজন।এরপর ইফতেখার আহমেদ ও আগা খাঁন ৯৯ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখালেও হেনরী শিপলী ও রবীন্দ্র আক্রমণে আসতেই খেই হারিয়ে ফেলে পাকিস্তান।আগা খাঁনকে আউট করে জুটি ভাঙেন রবীন্দ্র। তারপর শিপলী ভীষণ কৃপন বোলিং করলে ২৫২ রানে অলআউট হয়ে ৪৭ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।শিপলী দশ ওভারে মাত্র ৩৪ রানে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হন।ফখর জামান হন সিরিজ সেরা। সংক্ষিপ্ত স্কোর :-নিউজিল্যান্ড ২৯৯/১০(৪৯.৩),উইলি ইয়ং ৮৭,ল্যাথাম ৫৯,আফ্রিদী ৩/৪৬। পাকিস্তান ২৫২/১০,ইফতেখার আহমেদ ৯৪,আগা খাঁন ৫৭,শিপলী ৩/৩৪,রবীন্দ্র ৩/৬৫। ফল:- নিউজিল্যান্ড ৪৭ রানে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ:- শিপলী। ম্যান অফ দ্য সিরিজ:- ফখর জামান।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...