রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ায় ঘরে ঢুকে বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, সহপাঠীদের বিক্ষোভ

- Advertisement -
Single page 1st Paragraph

অস্ট্রেলিয়ার ডারউইনে দুর্বৃত্তের হামলায় এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম মো. ইশহাকুর রহমান সিফাত (২৩)। নিজ বাড়িতেই তিনি হামলার শিকার হন।

স্থানীয় সময় বুধবার (৩ মে) রয়্যাল ডারউইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডেইলি মেইলের খবরে বলা হয়, ভোর সাড়ে ৪টার দিকে ডারউইনে বাসার বিছানায় বাংলাদেশি ছাত্রকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান বন্ধুরা। এ সময় একজন অনুপ্রবেশকারীকে অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে দেখা যায়। পরে মারাত্মক আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে রয়্যাল ডারউইন হাসপাতালে নেয়া হয়। মাথায় আঘাত নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই শিক্ষার্থী চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। তার মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর স্কট বোম্যান।

এ ঘটনায় ২৯ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

অস্ট্রেলিয়ান পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্তের চেষ্টা চলছে। ইতিমধ্যে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সিফাতের মৃত্যুর ঘটনায় জড়িতের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...