শনিবার, ২০ জুন ২০২৬

রোটারী ক্লাব অব চিটাগাং ইস্ট-এর ৮৮২তম পাক্ষিক সভায় বক্তারা

সব শ্রমজীবী মানুষের অধিকার হোক সুপ্রতিষ্ঠিত এবং পৃথিবী হোক শান্তিময়

- Advertisement -
Single page 1st Paragraph

শ্রমিকদের যথাযথ মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মৌলিক চাহিদাগুলো অবশ্যই নিশ্চিত করার দাবি জানিয়ে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের ৮৮২তম সভায় বক্তারা বলেছেন, একটি দেশের উন্নয়নের অন্তরালে থাকে শ্রমিক-মজুরদের অক্লান্ত পরিশ্রম, ব্যাথা-বেদনা কিন্তু সে অনুযায়ী শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ছে না। যাঁদের ঘামে একটি একটি ইট সাজিয়ে বড় বড় ইমারত সদৃশ দেশ এগিয়ে যাচ্ছে তাদের যথাযথ সম্মান দেওয়া আবশ্যক।

বর্তমান সরকারকে শ্রমিকবান্ধব সরকার উল্লেখ করে বক্তারা আরো বলেন, সরকার শ্রমিকদের অধিকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যার ফলে শ্রমিকরা অতীতের যেকোন সময়ের তুলনায় এখন অনেক ভালো আছে। এ ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে উন্নতসমৃদ্ধ দেশ এবং ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। মহান শ্রমিক দিবসে আমাদের অঙ্গিকার হতে হবে সব শ্রমজীবী মানুষের অধিকার হোক সুপ্রতিষ্ঠিত এবং পৃথিবী হোক শান্তিময়।

১ মে, সন্ধ্যা ৭টায় দক্ষিণ খুলশিস্থ আবদুল মালেক সড়কের হোয়াইট হাউজের ২য় তলায় ক্লাব প্রেসিডেন্ট এ.কে. এম সাইদুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সেক্রেটারি ইলেক্ট রোটারিয়ান লেখক-সাংবাদিক শওকত বাঙালির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-ক্লাব মেম্বার রোটারিয়ান পিপি এ.আর খান, রোটারিয়ান পিপি কর্নেল (অব.) এবিএম জয়নুর রশীদ, রোটারিয়ান পিপি কামরুল ইসলাম, রোটারিয়ান পিপি মির্জা মুনিরুল হক, চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ রোটারিয়ান পিপি হাসিনা আক্তার লিপি, রোটারিয়ান পিপি রাকিবুল ইসলাম, রোটারিয়ান পিপি মোহাম্মদ শহীদ উল্লাহ, রোটারিয়ান পিপি জয় দেব দাশ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান নাসিমা আখতার, রোটারিয়ান নিলুফার আজাদ, রোটারিয়ান ডা. মাহাদী হাসান, রোটারিয়ান শ্যামল মজুমদার, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান বৃজেট ডায়েস, নতুন সদস্য বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন এর পরিচালক রোটারিয়ান খায়রুল আলম সুজন প্রমুখ।

আলোচনা সভা শেষে সভায় সর্বসম্মতিক্রমে অচিরেই ঈদ পুনর্মিলনী এবং আগামী ১৮ ও ১৯ মে রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের আয়োজনে ডিস্ট্রিক্ট গ্র্যান্ড ম্যানেজমেন্ট সেমিনার ও ডিস্ট্রিক্ট ট্রেনিং অ্যাসেম্বলীতে অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...